২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলর সুইফটের বাড়িতে হামলা

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী টেইলর সুইফটের বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনজন দুর্বৃত্ত বাড়ি লক্ষ করে বোতল ছোড়ে এবং অশ্রাব্য ভাষায় নিরাপত্তা কর্মীদের গালিগালাজ করে। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 04:20 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

তবে পার পায়নি এই দুর্বৃত্তরা। তাদের গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। কানেকটিকাটের স্থানীয় তিন ব্যক্তি মাইকেল হরিগান, ট্রিস্টান কেডিং এবং এমিলি কেডিংয়ের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যদিও এই ঘটনাটি ঘটার সময় সুইফট তার বাড়িতে ছিলেন না।

বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা রায়ান পইরিয়ার জানান, হামলাকারীরা আক্রমণের পর বাজে অঙ্গভঙ্গি করে। তিনি মোবাইলের ক্যামেরায় তাদের ছবি তুলে রাখেন।

অভিযুক্ত কেডিংকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তারা তেমন গুরুতর কিছু করেননি। সুইফটের ‘টোয়েন্টি টু’ গানের মিউজিক ভিডিওর অনুকরণে নিরাপত্তাকর্মীদের প্রতি ‘শান্তি প্রদর্শন’ করছিলেন তারা।

পরে হামলায় অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়।