২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন খানকেই চান লিওনি

শাহরুখ, সালমান, আমির-- তিন খানকেই চান বলে মন্তব্য করলেন সানি লিওনে। তবে একসঙ্গে নয় একে একে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 12:08 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় করা লিওনির ইচ্ছের তালিকায় শীর্ষে রয়েছে।

‘রাগিনি এমএমএস টু’-খ্যাত ওই অভিনেত্রী বলেন, “আমি তিনজনকেই চাই। তবে একসঙ্গে নয়। কারণ আমি তাদের একজনকে অপরজনের সঙ্গে মেলাতে চাই না।”

লিওনি আরও বলেন, “প্রতিটি অভিনেত্রীরই স্বপ্ন থাকে খানদের সঙ্গে অভিনয় করার। আর সুযোগ পেলে আমিও তা লুফে নেব।”

নবীন নায়ক রানভির সিংয়ের সঙ্গেও অভিনয়ে আগ্রহী লিওনি। তিনি জানান, যারা তার সঙ্গে কাজ করতে আগ্রহী তাদের তিনিও গুরুত্ব দেবেন।

পুজা ভাটের ‘জিসাম টু’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমার জগতে পা রাখেন ইন্দো-কানাডিয়ান এই অভিনেত্রী। বলিউডে টিকে থাকার জন্য কঠোর পরিশ্রমেও আপত্তি নেই তার।

“আমাকে অনেক ধরনের পরিস্থিতিরই মুখোমুখি হতে হয়েছে। অনেকেই আমাকে নিয়ে কাজ করতে ভয় পান। কারণ আমার অতীত একটু ভিন্ন। তবে এ থেকে আমি পালাতেও পারব না। অভিনয়ের মধ্য দিয়ে সকলের আস্থা অর্জন করতে হবে আমাকে।”