২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাঙিয়ে দিয়ে যাও’

রাবেয়া আক্তার রবীন্দ্রসংগীত চর্চা করছেন দীর্ঘদিন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পী গড়েছেন নিজের সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আশাবরী’। সম্প্রতি প্রকাশিত হল রবীন্দ্রসংগীতে তার দ্বিতীয় একক অ্যালবাম।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 05:14 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

‘রাঙিয়ে দিয়ে যাও’ নামের অ্যালবামটিতে রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতি, বিচিত্র, নাট্যগীতি পর্যায়ের গান রয়েছে ১০টি।

গ্লিটজকে শিল্পী জানান, কয়েকটি পর্যায় থেকে পছন্দের কিছু গান বেছে নিয়েছেন তিনি। জানালেন, বিচিত্র ও প্রকৃতি পর্যায়ের গানগুলো তার গাইতে ভালো লাগে।

গানগুলোর প্রথম কলি-- ‘জোনাকি কী সুখে ওই ডানা দুটি মেলেছো’, ‘প্রমোদে ঢালিয়া দিনু মন’, ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘ওগো আমার চির অচেনা পরদেশি’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘ওই আসনতলের’, ‘প্রথম আদি তব শক্তি’, ‘কাঁদালে তুমি মোরে’, ‘আমার দিন ফুরাল’, ‘রাঙিয়ে দিয়ে যাও’।

অ্যালবামটির সংগীত তত্বাবধান করেছেন মহাদেব ঘোষ, যিনি তার সংগীত গুরুও।

“আর আমি কেমন গাই বা আমার কণ্ঠের ধরনটা কেমন তিনি ভালোমতোই জানেন।”-- গুরু সম্পর্কে বলেন রাবেয়া আক্তার।

সংগীতে অবদানের জন্য ‘পদক্ষেপ বাংলাদেশ’ পদক পেয়েছেন মহাদেব ঘোষ।

অ্যালবামটি লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে। রাবেয়ার প্রথম অ্যালবাম ‘ও বন্ধু আমার’, এটিও লেজার ভিশন থেকে বের হয়। পরিকল্পনা করছেন সামনে বছর পঞ্চকবির গান নিয়ে একটি অ্যালবাম করবেন।