চলে গেলেন ‘বিরহী’ জ্যাজের স্কট
অনন্য গায়কীর মার্কিন জ্যাজ শিল্পি জিমি স্কট মারা গেছেন। উঁচু পর্দার ‘বিলাপময়’ আওয়াজের জন্য বিখ্যাত এই শিল্পি বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
ক্যালম্যান’স সিনড্রোম নামের এক দুরারোগ্য জিনগত রোগে আক্রান্ত ছিলেন জিমি স্কট। এই রোগের কারণেই তার কন্ঠস্বর কখনও বয়ঃসন্ধিসুলভ গম্ভীরতা পায়নি।
ম্যাডোনা একবার এই গ্র্যামি জয়ী তারকা সম্পর্কে বলেছিলেন, “তিনিই একমাত্র গায়ক যিনি আমাকে কাঁদাতে পারেন।
তার বিশেষ ধরণের কণ্ঠস্বরকে অনেক সময় নারীকণ্ঠের মতো শোনাতো। এ সম্পর্কে স্কট একবার বলেছিলেন, “আমি বুঝতে পেরেছি এটা সৃষ্টিকর্তার একটা পুরষ্কার যে, আমি এভাবে গাইতে পারি।
“অনেকবারই আমি নিচের স্বরে গান গাওয়ার কথা ভেবেছি। কিন্তু পরক্ষণেই ভেবেছি আমার যা আছে তাই নিয়েই আমার গাওয়া উচিত।”
এই অ্যালবামটিকেই স্কট তার জীবনের সেরা কাজ হিসেবে অভিহিত করেছেন অনেকবার। কিন্তু সাবেক রেকর্ড লেবেলের সাথে আইনি ঝামেলার কারণে মাত্র এক সপ্তাহের মাথায় অ্যালবামটির বিক্রি বন্ধ হয়ে যায়। হতাশ স্কট সংগীত থেকে নিজেকে সরিয়ে নেন।
এরপর জাহাজের খালাসী, বেয়ারা, ডেমোক্রেটিক পার্টির ওয়ার্ড ক্যাপ্টেন প্রভৃতি পেশায় কাজ করেন স্কট। পরবর্তীতে, নব্বইয়ের দশকে সুরের দুনিয়ায় আবারও ফিরে আসেন তিনি ।
স্কট ১৯৯০ সালের টিভি নাটক টুইন পিকস-এর সাউন্ডট্র্যাকে কণ্ঠ দিয়েছিলেন। এই গানে তিনি কাজ করেছিলেন জনপ্রিয় মার্কিন গীতিকার ও গায়ক লো রিডের সাথে।
১৯৯২ সালে ‘অল দ্যা ওয়ে’ গানটির জন্য নিজের প্রথম গ্র্যামি নমিনেশন পান স্কট। এই নমিনেশন ছিল ‘বেস্ট জ্যাজ ভোকাল পারফরমেন্স’ ক্যাটাগরিতে। এরপর থেকেই নতুন নতুন গান আর সংগীত সফরের মাধ্যমে তার সমৃদ্ধ হয়েছিল তার সংগীত জীবন ।
