বলিউডের বাবা-ছেলে জুটি
হিন্দি সিনেমার শত বছরের ইতিহাসে বংশানুক্রমে বিনোদন জগতেআসার উদাহারণ দেখা যায় হরহামেশাই। বিশেষ করে বাবার জুতোপায়ে গলিয়ে অনেক ছেলেই অভিনয়ের আকাশে তারা হয়ে উঠেছেন। এরপর একসঙ্গে কাজও করেছেন তারা।
বলিউডের রাজবংশ কাপুর বংশে বাবার পথ ধরে ছেলের হাঁটাররেওয়াজ পুরোনো। ‘আওয়ারা’ সিনেমায় রাজ কাপুরের বাবারভুমিকায় অভিনয় করেছিলেন পৃথভিরাজ কাপুর। এরপর কাপুরপরিবারের তিন পুরুষকে একসঙ্গে দেখা গেছে ‘কাল,আজ অউরকাল’ সিনেমায়। এতে পৃথভিরাজ এবং রাজ কাপুরের সঙ্গে অভিনয়করেছিলেন রাজ কাপুরের ছেলে রানধির কাপুরও।
কারিশমা এবং কারিনার বাবা রানধির এই রীতি ধরে রেখেছেন তারমেয়েদের দিয়ে। আর ছেলে রনবির কাপুরকে নিয়ে হাজির হয়েছেনতার ভাই রিশি কাপুর।
‘ইয়ামলা পাগলা দিওয়ানা’তে দুই পুত্রের সঙ্গে অভিনয় করে দর্শকদের ভালোই বিনোদনের খোরাক জুগিয়েছেন ধর্মেন্দ্র। তবে এরও আগেতাদের তিনজনকে দেখা গেছে ড্রামা ধাঁচের সিনেমা ‘আপনে’তে।
বংশের এই ধারা বজায় রাখতে খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে সানিদেওলের ছেলে কারান দেওলকেও। ইতোমধ্যেই ‘ইয়ামলা পাগলাদিওয়ানা টু’তে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন কারান।
বাবা সুনিল দত্তের মত সঞ্জয়ও দীর্ঘ সময় কাটিয়েছেন পর্দায়, কিন্তুতাদের একসঙ্গে দেখা গেছে শুধুমাত্র একটি সিনেমাতেই। ‘মুন্নাভাইএমবিবিএস’ সিনেমায় মুম্বাইয়ের মাস্তান সর্দার ছেলে সাঞ্জায়ের বাবারভূমিকায় অভিনয় করেছিলেন সুনিল।
ক্রাইম থ্রিলার ‘সরকার’ এবং ‘সরকার রাজ’-এ একসঙ্গে অভিনয়করেন সিনিয়র এবং জুনিয়র বচ্চন। রাম গোপাল ভার্মা পরিচালিত দুটি সিনেমাই দর্শকের কাছে পেয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। ‘সরকাররাজ’-এ বাবা-ছেলের সঙ্গে দেখে গেছে বচ্চনবধূ ঐশ্বরিয়াকেও। এছাড়াও 'বান্টি অউর বাবলি’ সিনেমায় অভিনয় করেন তারা।
তবে অমিতাভ এবং অভিষেকের সবচেয়ে স্মরণীয় কাজ সম্ভবত ‘পা’। বিরল এক রোগে আক্রান্ত শিশুর চরিত্রে এতে অভিনয় করেছিলেনঅমিতাভ, আর অমিতাভের বাবার ভূমিকায় ছিলেন অভিষেক।
বাবার হাত ধরেই সিনেমা জগতে পা রেখেছিলেন হৃতিক, এ খবর নতুন নয়। ‘কোয়ি মিলগায়া’ ও 'ক্রিশ’ সিরিজের দুটি সিনেমায় বাবার পরিচালনায় কাজ করেছেন হৃতিক।
প্রবীণ অভিনেতা পঙ্কজ কাপুর তার ছেলে শাহিদকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘মওসাম’। তবে বক্স অফিসে ভালো করতে পারেনি সিনেমাটি ।সম্প্রতি ক্যারিয়ারে নতুন করে সাফল্যের হাওয়া লাগার পর এবার অভিনেতা বাবার সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন শাহিদ।
বাবা-ছেলে জুটির এই তালিকায় নতুন নাম লিখিয়েছেন আরও কয়েকজন শিল্পি। যাদের মধ্যে প্রথমেই উঠে আসে বনি কাপুর এবংঅর্জুন কাপুরের নাম।
ছেলে অর্জুনকে নিয়ে দুটি সিনেমার কাজ করতে যাচ্ছেন বাবা বনি কাপুর। সিনেমা দুটি হল ২০০৩ সালে মুক্তি পাওয়া দক্ষিণী হিট মুভি ‘উকাড়ু’র হিন্দি রিমেইক এবং‘মিস্টার ইন্ডিয়া টু’।
ভারুনের ক্যারিয়ার যদিও শুরু হয়েছে কারান জোহারের মাধ্যমে,কিন্তু দ্বিতীয় সিনেমাতেই ছেলেকে আগলে নিয়েছেন বাবা ডেভিড ধাওয়ান। এর মধ্যেই মুক্তি পেয়েছে বাবা ডেভিডের পরিচালনায় ভারুনের সিনেমা ‘ম্যায় তেরা হিরো’।
