২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুনিসের রাগ

পশ্চিমা পুরুষদের মধ্যে একটি প্রচলিত ব্যাপার হচ্ছে স্ত্রী কিংবা সঙ্গিনী গর্ভবতী হলে বলা ‘আমরা গর্ভবতী’। কিন্তু অভিনেত্রী মিলা কুনিস মনে করেন এ কথা বলার কোনো অধিকার নেই পুরুষদের।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 02:05 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থাপকের একটি কথায় রেগে আগুন হয়ে যান ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

গর্ভবতী কুনিসকে কিমেল কথা প্রসঙ্গে বলেন, তিনিও প্রথমবারের মত বাবা হতে যাচ্ছেন।  তিনি বলে বসেন, “আমি এবং আমার স্ত্রী গর্ভবতী। আমরাও আমাদের সন্তানকে স্বাগত জানাবো খুব শীগগিরই।”

কিন্তু কিমেলের এই কথা সহজভাবে নিতে পারেননি কুনিস।

মুহূর্তের মধ্যেই চটে গিয়ে তিনি পাল্টা প্রশ্ন করে বসেন, “ওহ, আপনারা তাহলে দুজনই সন্তান জন্ম দেবেন? দুজনই গর্ভবতী হয়েছেন?” 

এ পর্যায়ে কিমেলকে কোন কথা বলার সুযোগ না দিয়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ান কুনিস, অনেকটা নাটকীয়ভাবে মাইক্রোফোন হাতে নিয়ে হবু বাবাদের জন্য দেন এক বিশেষ বার্তা।

“হ্যালো, আমি মিলা কুনিস, হবু বাবাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। দয়া করে ‘আমরা গর্ভবতী’ কথাটি বলা বন্ধ করুন। আপনি গর্ভবতী নন, আপনার স্ত্রী কিংবা সঙ্গিনী গর্ভবতী।”

ক্ষুব্ধ কুনিস আরও বলেন, “আপনি যখন সকালে ঘুম থেকে উঠেই বমি করা শুরু করেন, এর কারন এই নয় যে আপনার ভেতর একজন মানুষ তৈরি হচ্ছে। বরং আপনি আগের দিন রাতে ইচ্ছেমত মদ্যপান করেছেন বলেই এমন হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন আমরা গর্ভবতীরা কোন ধরনের মদ খেতে পারব না? না, আমরা এ ধরনের কিছুই শরীরের ভেতর নিতে পারব না!”

২০১২ সাল থেকে অভিনেতা অ্যাশটন কুচারের সঙ্গে প্রেম করছেন কুনিস। চলতি বছরের মার্চে গর্ভবতী হন তিনি। এর কিছুদিন আগেই আংটি বদল করেন এই জুটি, সন্তান ভূমিষ্ঠ হবার আগেই বিয়ের পরিকল্পনা করছেন তারা।