ব্রাজিল সমর্থক বিগ বি
হাজারও ফুটবলপ্রেমীর মতোই অমিতাভ বচ্চনও ফুটবল ভালোবাসেন। আর এই ভালোবাসার টানে রাত জেগে খেলা দেখছেন ৭১ বছর বয়সী অভিনেতা।
১২ ফেব্রুয়ারি পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের। প্রথম ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ২টায় স্বাগতিক ব্রাজিল আর ক্রোয়েশিয়ার মধ্যে।
ম্যাচ শুরুর আগে এক টুইটের মাধ্যমে বিগ বি জানান, “ফিফার উদ্বোধনী! দেখার জন্য অনেকক্ষণ ধরে টিভির সামনে বসে আছি। প্রথম খেলাটাও দেখব! আমি আজ ব্রাজিলের সঙ্গে।”
উদ্বোধনী অনুষ্ঠান দেখে বিগ বি টুইট করেন, “উদ্বোধনী অনুষ্ঠান শেষ!! মনে হল আরেকটু ভাল হতে পারত। আর উদ্বোধনী অনুষ্ঠান দিনে নয়, সবসময় রাতেই ভাল হয়।”
নেইমারের গোলে ব্রাজিল সমতায় ফিরলে ব্রাজিলের সমর্থক বিগ বি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এর আগে মারসেলোর এক আত্মঘাতী গোলে ক্রোয়েশিয়া ১ গোলে এগিয়ে গিয়েছিল। সেটা ছিল টুর্নামেন্টের প্রথম গোল। ব্রাজিলের রক্ষণভাগের দুর্বলতা নিয়ে বিগ বি তার সংশয় প্রকাশ করেন। তবে আক্রমণভাগ নিয়ে সন্তুষ্ট ছিলেন তিনি।
খেলার প্রথমার্ধ শেষে করা টুইট দেখে বোঝা যায়, খেলার সময়টা টিভির সামনেই ছিলেন তিনি। বিগ বি সহ অন্য সব ব্রাজিল ভক্তকে স্বস্তি দিয়ে ব্রাজিল ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে।
