২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণে ‘কুইন'

‘কুইন’ এবার পাড়ি জমাবে দক্ষিণ ভারতে। কাঙ্গানা রানাওয়াত অভিনীত হিন্দি সিনেমা ‘কুইন’ চারটি ভাষায় রিমেইক করার জন্য স্বত্ব কিনে নিয়েছেন দক্ষিণী নির্মাতা থিয়াগারাজান।

জেনিফার ডি প্যারিস

আইএএনএস-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 12:22 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে ‘কুইন’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভায়াকম এইটটিন মোশন পিকচারস’।

এক বিবৃতিতে জানান হয়, “এমনিতে সবসময় দেখা যায়, দক্ষিণী সিনেমাগুলো হিন্দিতে রিমেইক করা হয়। কিন্তু আমাদের জন্য এ বিষয়টি খুবই গর্বের, কারণ আমাদের হিন্দি সিনেমা ‘কুইন’ এবার বেশ কয়েকটি দক্ষিণী ভাষায় তৈরি হবে।”

সিনেমাটির মূল চরিত্র রানির দক্ষিণও জয় করবে বলে আশা করছেন নির্মাতারা।

স্টার মুভিজের প্রধান থিয়াগারাজান জানান, সিনেমাটি তার মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে আর এ ব্যাপারটিই সবচেয়ে ভালো লেগেছে তার।

তিনি বলেন, “হল থেকে বেরিয়ে আসার পরও আমি অনেকক্ষণ মোহাচ্ছন্ন ছিলাম। আর তখনই আমি সিদ্ধান্ত নেই, চারটি দক্ষিণী ভাষায় এই ‘কুইন’ নির্মাণ করব।”

তবে এই রিমেইকগুলো কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

নিজের দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১৫০টিরও বেশি ভিন্ন ভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন থিয়াগারাজান, পরিচালনা করেছেন ১৫টি সিনেমা আর প্রযোজক হিসেবে ছিলেন ২০টি সিনেমায়।

হিন্দি ভাষার ‘কুইন’ পরিচালনা করেছেন ভিকাস বেহেল।

সাধারণ পাঞ্জাবী পরিবারের একটি মেয়ে রানির কাহিনী ‘কুইন’। বিয়ে ভেঙে যাবার পর একা একাই হানিমুন করতে বের হয় রানি, পারিবারিক সংস্কার এবং সামাজিক জড়তা কাটিয়ে জীবনকে নতুন ভাবে আবিষ্কার করে সে।

কমেডি-ড্রামা ধাঁচের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ৭ মার্চ। মাত্র ২১ লাখ রুপি ব্যায়ে নির্মিত ‘কুইন’ ভারতেই আয় করে ৬০ কোটি রুপিরও বেশি।