“রানি আদর্শ ঘরণী”
‘মুঝসে দোস্তি কারোগে’ সিনেমার সহশিল্পি রানি মুখার্জিকে ‘ভাবী’ হিসেবে পেয়ে খুব খুশি অভিনেতা উদয় চোপড়া। বললেন পরিবারের সদস্য হওয়ার অনেক আগে থেকেই তার শুভাকাঙ্ক্ষী রানি।
“তারা বিয়ে করেছে এবং রানি এখন আমাদের পরিবারের একজন সদস্য। আমরা তাকে আমাদের পরিবারে সাদরে বরণ করে নিয়েছি। তিনি একজন আদর্শ ঘরণী।”
ভাবীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জুনিয়র চোপড়া বললেন, “রানির সঙ্গে আমার ভালো সম্পর্ক সেই ‘মুঝসে দোস্তি কারোগে’র শুটিং থেকেই। তিনি হলেন এমন একজন, যার সঙ্গে আমি মনের কথা খুলে বলতে পারি। আমি জীবনে যাই করি না কেনো, তিনি সবসময়ই চান আমি যেন সফল হই।”
‘ধুম’ সিরিজের সবশেষ সিনেমা ‘ধুম থ্রি’তে দেখা গেছে অভিনেতা উদয়কে। এছাড়াও সম্প্রতি প্রযোজনা করছেন হলিউডি সিনেমা ‘গ্রেস অফ মোনাকো’।
