২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মাতাবে মিউট্যান্টরা

'এক্স-মেন' সিরিজের ষষ্ঠ সিনেমা ‘এক্স-মেন: ডেইজ অব ফিউচার পাস্ট’ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে শুক্রবার।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:44 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

চলতি বছর ১০ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। ২৩ মে মুক্তি পায় বিশ্বব্যাপী।

এবারের সিনেমাটি মূলত এক্স-মেন ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ এবং ‘এক্স-মেন:ফার্স্ট ক্লাস' এর সিক্যুয়াল। সিনেমাটি পরিচালনা করেছেন ব্রায়ান সিঙ্গার। সিঙ্গার এর আগে ‘এক্স-মেন’ ও ‘এক্স-মেন টু’ পরিচালনা করেন।  

সিনেমায় অভিনয় করছেন প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাকেলেন, জেমস ম্যাকেভয়, হিউ জ্যাকম্যান, হ্যালি বেরি, জেনিফার লরেন্স, অ্যালেইন পেইজের মতো তারকারা। 

‘এক্স-মেন’ সিরিজের প্রথম তিনপর্বের মূল চরিত্রগুলোকে ফিরিয়ে আনা হয়েছে এ পর্বে। ভবিষ্যতের কোনো এক সময়ে একের পর এক মিউট্যান্ট হত্যাকাণ্ডের শিকার হওয়ায় প্রফেসর এক্স, ম্যাগনিটো, উলভারিনসহ বেশ কয়েকজন মিউট্যান্ট চলে আসে অতীতের প্রফেসর এক্স ও ম্যাগনিটোর সাহায্য নিতে।

পরিচালক ব্রায়ান মূল চরিত্রগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন সিনেমাতে। মূল কাহিনির ধারাবাহিকতাও রাখেননি। তবে শ্বাসরুদ্ধকর সব অ্যাকশন দৃশ্য এবং ভিজ্যুয়াল ইফেক্টসের বেশ কারিশমা দেখিয়েছেন।

মার্ভেলের জনপ্রিয় কমিক সিরিজ ‘এক্স-মেন’ রূপালি পর্দায় যাত্রা শুরু করে ২০০০ সালে। এরপর মুক্তি পেয়েছে  ‘এক্স টু: এক্স-মেন ইউনাইটেড’, ‘এক্স-মেন : দ্য লাস্ট স্ট্যান্ড’, ‘এক্স-মেন অরিজিনস : উলভেরিন’, ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ সিনেমাগুলো।