২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হলেন ইমরান খান

হিন্দি সিনেমার অভিনেতা ও আমির খানের ভাগ্নে ইমরান খান বাবা হয়েছেন। সোমবার সকালে স্ত্রী আভান্তিকা মালিক কন্যা সন্তানের জন্ম দেন।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 06:07 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের এক হাসপাতালে ৯ জুন সকালে জন্ম হয় ইমরান-আভান্তিকা দম্পতির প্রথম সন্তানের। বাবা হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইমরান।

খান পরিবারের এই নতুন সদস্যের আগমনে দারুণ খুশি ইমরানের মামা আমির খানও। পরিবারের সবার সঙ্গেই এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তিনি।

মেয়ে হওয়ায় অবশ্য বাড়তি আনন্দ উপভোগ করছেন 'জানে তু ইয়া জানে না' তারকা। টাইমস অফ ইন্ডিয়াকে এর আগে তিনি জানিয়েছিলেন, স্ত্রীর মতোই ‘ভালবাসায় ভরা উষ্ণ ব্যাক্তিত্বের’- এক মেয়েশিশু চান তিনি।

ডিসেম্বরে ভারতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, “আমি চাই শিশুটি মেয়ে হোক। আর আভান্তিকার ইচ্ছা- ছেলে। বুঝতেই পারছেন, সন্তানের নাম কী হবে- সেটা নিয়ে বেশ তর্ক হচ্ছে আমাদের মধ্যে। এখনও কিছু ঠিক করিনি, তবে, সময় তো রয়েছেই।”

তিনি আরও বলেন, “আমি চাই আভান্তিকার মতোই হোক আমাদের সন্তান। জীবনের প্রতি ওর ভালোবাসা, যেভাবে ও সবাইকে আপন করে নিতে পারে- এসব গুণই দেখতে চাই আমাদের সন্তানের মধ্যে।”

দশ বছরের প্রেমের পর ২০১১ সালে আভান্তিকা মালিকের সঙ্গে গাঁটছড়া বাধেন ইমরান। ২০১৩ সালের মাঝামাঝিতে খবর আসে, মা হতে চলেছেন তার স্ত্রী।