২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজকুমারী শ্রীদেবী

‘ইংলিশ ভিংলিশ’-এর মাধ্যমে সফল ‘কামব্যাক’-এর পর এবার রাজকুমারীর রূপে শ্রীদেবীকে দেখবেন দর্শকরা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 06:04 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

বলিউড হাঙ্গামা বলছে, নির্মাতা চিম্বু দেভানের পরিচালনায় সিনেমাটি হবে তামিল ভাষায়। তবে ডাবিং করা হবে হিন্দিতেও। এতে শ্রীদেবীর সঙ্গে থাকবেন তামিল তারকা বিজয় এবং কানাড়া অভিনেতা সুদিপ।

 এই খবর নিশ্চিত করেছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। তিনি বলেন, “শ্রীদেবী তামিল অভিনেতা বিজয়ের সঙ্গে কাজ করবেন নতুন একটি সিনেমায়। তবে এর বেশি আমি এখনই কিছু বলতে পারছি না।”

দীর্ঘ ক্যারিয়ারে এর আগেও রাজকুমারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী। সালমান খানের বিপরীতে ‘চন্দ্রমুখি’ সিনেমায় তিনি ছিলেন পরিরাজ্যের রাজকুমারী।

এক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে রাজকুমারীর চরিত্রে অভিনয় করার জন্য শ্রীদেবীকে রাজি করিয়েছেন তার মেয়ে।

ষাটের দশকের শেষ থেকে অভিনয় করছেন শ্রীদেবী, কাজ করেছেন ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চাঁদনি’ এবং ‘লামহে’-সহ আরও অনেক সিনেমাতে।

১৯৯৭ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিয়ে হবার পর ক্যারিয়ারে প্রায় ১৫ বছরের বিরতি নেন তিনি।

অবশেষে ২০১২ সালে কমেডি ঘরানার সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’-এর মাধ্যমে পর্দায় ফেরেন শ্রীদেবী। ইংরেজি না জানা এক গৃহবধূর চরিত্রে তার সাবলীল অভিনয় সাড়া ফেলে দেয়। সিনেমাটি সম্প্রতি জাপানেও মুক্তি পেয়েছে।