২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াল কিসার আলিয়া?

এখন পর্যন্ত মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন মহেশ ভাটকন্যা আলিয়া ভাট। কিন্তু চাচাতো ভাইয়ের মতো তার গায়েও লেগে গেছে সিরিয়াল কিসারের তকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 06:05 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

তিনটি সিনেমাতেই নায়কদের সঙ্গে চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করেছেন তিনি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে, ‘হাইওয়ে’তে রানদিপ হুড়ার সঙ্গে এবং ‘টু স্টেটস’-এ আর্জুন কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গেছে তাকে।

কারান জোহারের প্রযোজনায় সামনের মাসে মুক্তি পেতে যাচ্ছে তার চতুর্থ সিনেমা ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’। সিনেমার ট্রেইলারে নায়ক ভারুন ধাওয়ানের সঙ্গে চুমু খেতে দেখা যায় আলিয়াকে। ভারতীয় সেন্সর বোর্ড এরই মধ্যে সিনেমাটিকে চুম্বন দৃশ্য নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। দৃশ্যগুলো কর্তনের নির্দেশও দেওয়া হয়েছে নির্মাতাদের। 

‘মার্ডার'-খ্যাত এমরান হাশমি দীর্ঘদিন ধরে বলিউডের সিরিয়াল কিসার হিসেবে পরিচিত। সম্প্রতি চাচা মহেশ ভাটের সঙ্গে কারান জোহারের টকশো 'কফি উইথ কারান’-এ উপস্থিত হয়ে হাশমি বলেন, পর্দায় তিনি চুমু না খেলে তার সিনেমা হিট হয় না।  

যদিও মেয়ের এই ইমেজ নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না বাবা মহেশ ভাট। বলিউড লাইফ বলছে কিছুটা বিরক্ত হয়েই মহেশ ভাট বলেন, “আমার মনে হয় চুমু নিয়ে গণমাধ্যম বাতিকগ্রস্ত। ২১ শতকে একটি ২১ বছরের মেয়ের পর্দায় চুমু খাওয়া নিয়ে এত হৈচৈয়ের কিছু দেখি না।  আর একজন পুরুষকে সিরিয়াল কিসার বলা গেলে একজন নারীকে বলা যাবে না কেন? এতে ভুল তো কিছু দেখি না। আলিয়া একজন অভিনেত্রী এবং সে সচেতনভাবে যে পথ বেছে নেবে সে পথেই চলবে আর আমি সিদ্ধান্তকে সম্মান করব।" 

আলিয়ার বড় বোন পুজা ভাটও নব্বইয়ের দশকে ‘দিল হ্যায় কে মানতা নেহি’ এবং ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়েগি’ সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলেছিলেন।