২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল আমার রক্তে মিশে আছে: জন আব্রাহাম

১২ জুন থেকে এক মাসের জন্য শুরু হতে যাচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অনআর্থ’। বিশ্বকাপ ফুটবলের এই উন্মাদনায় শামিল হচ্ছেন হিন্দি সিনেমার অভিনেতা জন আব্রাহামও। সনি সিক্স-এর বিশ্বকাপ নিয়ে আয়োজিত নতুন শোতে অতিথি হিসেবে থাকছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়, আইএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 04:24 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

ব্রাজিলে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে দু’টি নতুন শো নিয়ে আসছে ভারতীয় টিভি চ্যানেল সনি সিক্স। ‘ক্যাফে রিও’ আর ‘ফুটবল এক্সট্রা’ নামের এই দুটি অনুষ্ঠান, খেলা আছে এমন দিনগুলোতে নিয়মিত প্রচারিত হবে। ফুটবলবোদ্ধা আর সাধারণ দর্শক - এই দুই শ্রেণীকেই আকৃষ্ট করা অনুষ্ঠানগুলোর লক্ষ্য।

‘ক্যাফে রিও’তে প্রতিদিনের ম্যাচ পর্যালোচনা করবেন জন। শোতে জনের সঙ্গে থাকবেন পিটার ক্রাউচ, যিনি ‘ক্রাউচি’ নামেই বেশি পরিচিত। দুটি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে অংশ নেওয়া এই ফুটবলার এখনও ইংলিশ প্রিমিয়ার লীগে খেলছেন। তার সঙ্গে আরও থাকছেন সাবেক পেশাদার খেলোয়াড় এবং ম্যানেজার রবি ফাউলার। এছাড়া  থাকবেন সাবেক ইংলিশ গোলকিপার পিটার শিলটন।

‘ক্যাফে রিও’ নিয়ে জন বলেন, “আমি পুরোপুরি প্রস্তুত। ফুটবল আমার রক্তে মিশে আছে। ফুটবল খেলেই আমি বেড়ে উঠেছি। এবার আমি ভারতের মানুষের সঙ্গে মিলে  এটা উপভোগ করব।”

তিনি আরও বলেন, “এটা সৌভাগ্যের বিষয় যে, এবারের খেলাগুলোর সময়সূচী বেশ সুবিধাজনক। ভারতীয় সময় রাত ৯:৩০ ও ১২:৩০ এবং ভোর ৩:৩০ ও ৬:৩০ এ প্রচারিত হবে খেলাগুলো। মোট ৬৪টি খেলা শুরু হবে রাত ৯:৩০ এ। এই সময়ে জার্মানি-পর্তুগালসহ আরও কিছু বড় ম্যাচ রয়েছে। ভারতীয় দর্শকদের জন্য খেলা দেখার অভিজ্ঞতাটা এবার দারুণ হবে।”

২০০৭ সালে ফুটবল খেলা নিয়ে সিনেমা 'ধান ধানা ধান গোল' খেলোয়াড় হয়ে মাঠ কাঁপিয়েছিলেন জন আব্রাহাম৤