২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শককে স্পেসির তিরষ্কার

লন্ডনের ওল্ড ভিক থিয়েটারে নাটক চলছে। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের নাটকীয় মুহূর্তে বাজতে শুরু করল মোবাইল ফোন। দর্শকের সারিতে সেই ফোন বেজেই চলেছে। শেষ পয‍র্ন্ত আর নিজেকে ধরে রাখতে পারলেন না মঞ্চে থাকা অস্কারজয়ী মার্কিন অভিনেতা কেভিন স্পেসি। বকুনি খেতে হল ঐ দর্শককে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 03:05 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

ঘটনাটি ঘটেছে স্পেসি অভিনীত একক নাটকের প্রথম মঞ্চায়নের রাতে। ‘ক্লারেনস ড্যারো’ শিরোনামের নাটকটিতে ঐ মুহূর্তে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণে আবেগময় আবেদন করছিলেন স্পেসি।

কিন্তু বাধ সাধল ওই দর্শকের মোবাইল ফোন । ফোন অফ না করায় হঠাৎ করেই তীব্র শব্দে বেজে ওঠে তার ফোন।

কিন্তু ব্যক্তিটি মোবাইল ফোন না ধরে চুপচাপ বসে থাকেন। ফোনের শব্দ থেকে তীব্রতর হয়ে যাওয়ায় একসময় ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় স্পেসির।

নাটকের চরিত্র থেকে সরে না গিয়ে ওই দর্শককে উদ্দেশ্য করে বলে ওঠেন, “তুমি যদি ওটা না ধরো, তবে আমিই ধরব।”

স্পেসির এই অসাধারণ অভিনয়ে দর্শকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

ওল্ড ভিক থিয়েটারে পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ১০ বছর পূর্তি উপলক্ষ নাটকটিতে অভিনয় করেন ৫৪ বছর বয়সী এই অভিনেতা।

নাটকে স্পেসির সংলাপগুলো শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রাখে। তার অভিনয় নৈপুণ্যে মুগ্ধ দর্শক নাটক শেষে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়।