২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নির্মাণে ড্রোন

সিনেমা এমনকি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান বানানোর কাজেও ড্রোন বা স্বয়ংক্রিয় আকাশযান ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ভাবছে মার্কিন বিমানচালনা কর্তৃপক্ষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:59 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমানচালনা প্রশাসন এফএএ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সহায়তায় সাতটি কোম্পানি এরই মধ্যে নিয়ম শিথিল করার আবেদন জানিয়েছে।

এফএএর নিয়ম অনুযায়ী মিডিয়া কোম্পানিগুলোর ড্রোন ব্যবহারের অনুমতি নেই। যদিও যুক্তরাষ্ট্রে বর্তমানে ১০ হাজার ড্রোন বেসামরিক কাজে ব্যবহৃত হচ্ছে এবং অনেক সময় রাষ্ট্রীয় বিধিনিষেধও লঙ্ঘন করা হচ্ছে।

ড্রোনের এ ধরনের ব্যবহার ব্যক্তিগত গোপনীয়তা এবং অনেক সময় নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। গত মাসেই এফএএ ফ্লোরিডা বিমানবন্দরে একটি ঘটনার কথা জানিয়েছিল, যেখানে একটি ড্রোনের সঙ্গে আরেকটু হলেই একটি যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষ হত।

যদিও এফএএ বলছে, আকাশসীমায় ড্রোনের নিরাপদ সমণ্বয় ঘটাতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তারা।