২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান গাইলেন শ্রদ্ধা

নতুন সিনেমা ‘এক ভিলেন’-এ গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। এরই মধ্যে বেশ প্রশংসিতও হয়েছে তার প্রথম গান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 04:16 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সিএনএন-আইবিএনকে শ্রদ্ধা বলেন, “টুইটারে সবার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। আমার গাওয়া ‘গালিয়া’ গানটির জন্য আমি যে রকম প্রশংসা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত।”

‘গালিয়া’ গানটির আরেকটি সংস্করণ গেয়েছেন আংকিত তিওয়ারি। আংকিতের গাওয়া গানটি এরমধ্যে প্রকাশ করা হয়েছে। আর শ্রদ্ধার কণ্ঠে ‘গালিয়া (আনপ্লাগড)’ শোনা গেছে ‘এক ভিলেন’-এর ট্রেইলারে।

এছাড়া সিনেমাটির অডিও অ্যালবামে থাকবে শ্রদ্ধার গাওয়া ‘গালিয়া’ ট্র্যাকটি।

‘এক ভিলেন’-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়াও থাকছেন রিতেশ দেশমুখ।  

বলিউড তারকাদের অনেকেই নিজেদের সিনেমাতে গান গেয়েছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, আমির খান এবং সালমান খানও  প্লেব্যাক করেছেন নিজের সিনেমায়।

সম্প্রতি ‘হাইওয়ে’ সিনেমায় এ আর রাহমানের সংগীত পরিচালনায় গান গেয়েছেন আলিয়া ভাটও।

রোমান্টিক থ্রিলার ধাঁচের  ‘এক ভিলেন’ পরিচালনা করেছেন মোহিত সুরি, এটি মুক্তি পাবে ২৭ জুন।