জয়ের আনন্দে সাকিব, শাহরুখ
কলকাতা নাইট রাইডার্সের আইপিএল শিরোপা জয়ের আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নানাভাবে প্রকাশ করেছেন তারকারা। সাকিব আল হাসান টুইট করেন ‘চ্যাম্পিয়ন’ আর সেই সঙ্গে স্ত্রী শিশির ও কেকেআর এর মালিক শাহরুখ খানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি।
রোববারের ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগে থেকেই টুইটারে ক্রমাগত নিজের অনুভূতির কথা জানাচ্ছিলেন কিং খান। জয় যখন মিললো তখন বললেন, “হয় কাপটা বেশি বড় অথবা আমার নাক। তবে সবচেয়ে বড় আমার কেকেআর এর ছেলেদের বিজয়। ভালোবাসি তোমাদের। কলকাতা প্রস্তুত হও, আমরা রাজত্ব করবো।” রাত পেরুনোর পরও টুইট করেন শাহরুখ, “আবার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টা এখনও বিশ্বাস করতে পারছিনা। ধন্যবাদ কেকেআর, আমাদের এতটা আনন্দ দেওয়ার জন্য।” সঙ্গে পোস্ট করেন মেয়ে সুহানার সঙ্গে খেলার মাঠে তোলা একটি ছবি।
এছাড়াও শুভকামনা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ফারাহ খান, কারান জোহার।
