২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি সিরিজে বিগ বি

ছোট পর্দায় অভিষেক হয়েছে আগেই। ‘কউন বানেগা কারোরপতির’ উপস্থাপক হিসেবেই ভারতের ঘরে ঘরে পৌঁছে গেছেন অমিতাভ বচ্চন। তবে এবার প্রথমবারের মতো টেলিভিশন সিরিজে অভিনয় করতে যাচ্ছেন হিন্দি সিনেমার এই মহাতারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 04:58 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

‘ইউধ’ নামের সিরিজটির কাহিনি গড়ে উঠেছে এক সম্ভ্রান্ত ব্যবসায়ী ইউধিষ্ঠির স্কারওয়ারকে ঘিরে। কর্পোরেট দুনিয়ায় যুদ্ধ করে টিকে থাকা আর ক্রমাগত নিজের সঙ্গে লড়ে যাওয়া এই ব্যক্তির ভূমিকায় দেখা যাবে বিগ বিকে। এই সিরিজে সিনিয়র বচ্চনের সঙ্গে আরও থাকছেন কে কে মেনন, সারিকা, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তিগমাংশু ঢুলিয়ার মতো অভিনেতারা।

সিরিজটির ক্রিয়েটিভ ডিরেক্টর ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-খ্যাত পরিচালক আনুরাগ কাশ্যাপ। সিরিজের বেশকিছু পর্ব পরিচালনা করবেন ‘ভিকি ডোনারে’র পরিচালক ‍সুজিত সরকার।

৩১ মে অনলাইনে প্রকাশিত হয়েছে ‘ইউধ’-এর ট্রেইলার। ১ জুন আনুষ্ঠানিকভাবে এর ট্রেইলার প্রকাশ করার কথা রয়েছে। সিরিজটি দেখানো হবে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে। 

ছোট পর্দা থেকে বড় পর্দায় অনেক অভিনেতা পাড়ি জমালেও সিনেমা থেকে টেলিভিশনে আসার উদাহারণ খুব বেশি নয়। এর আগে ‘কালারস’ চ্যানেলে প্রচারিত হয় অনিল কাপুর অভিনীত টিভি সিরিজ ‘টোয়েন্টি ফোর’।

https://www.youtube.com/watch?v=pHwOgZp1HGI