২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা বিতর্কে মাল্লিকা

সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘ডার্টি পলিটিকস’ সিনেমার প্রথম পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে মাল্লিকা শিরাওয়াত একটি পুরনো অ্যাম্বাসেডর গাড়ির উপর বসে আছেন। তার পরনে জড়ানো ভারতের তিন রঙা পতাকা। মাল্লিকার পেছনেই চোখে পড়ে রাজস্থান পার্লামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 03:53 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

জি নিউজ বলছে পোস্টারটি বদলে আরও গ্রহণযোগ্য রূপে প্রকাশ করার জন্য ইতোমধ্যে পরিচালক কে সি বোকাডিয়ার উপর রাজনৈতিকে মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। পোস্টারটিতে পতাকার ব্যবহারকে ‘অশোভন’ বলে এ নিয়ে আপত্তি উঠেছে নানা মহল থেকে।

‘ডার্টি পলিটিকস’ সিনেমাটি এ বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কুখ্যাত ভাওঁরি দেবী মামলার কাহিনি নিয়ে সিনেমাটি বানানো হয়েছে। মাল্লিকার পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন ওম পুরি, আনুপাম খের, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ এবং রামপাল ইয়াদভ।

পতাকা গায়ে খোলামেলা মাল্লিকাকে অবশ্য এবারই প্রথম দেখা যাচ্ছে না।

২০১১ সালে মার্কিন সিনেমা ‘পলিটিকস অফ লাভ’-এর পোস্টারেও তাকে দেখা গিয়েছিল এই অবতারে। সেখানে ব্রায়ান হোয়াইটের সঙ্গে যুক্তরাষ্ট্রের পতাকা গায়ে জড়িয়ে বিছানায় শুয়ে পোস্টারের জন্য পোজ দিয়েছিলেন তিনি। সেই ছবি নিয়েও বিতর্ক কম হয়নি।