২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম করছেন টারান্টিনো-থারম্যান?

তাদের সম্পর্কের বয়স দুদশকেরও বেশি। তবে এতদিন এ সম্পর্ককে শ্রেফ বন্ধুত্বই বলে আসছেন ‘কিল বিল’ পরিচালক কুইন্টিন টারান্টিনো ও তার ‘নায়িকা’ উমা থারম্যান। অবশেষে হয়তো পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 03:59 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, ‘পাল্প ফিকশন’ নির্মাণের সময়ই থারম্যানের প্রেমে পড়েন টারান্টিনো। এতদিন তার আহ্বানে সাড়া না দিলেও এবার থারম্যানের সম্মতি মিলেছে।

আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু না বললেও কান চলচ্চিত্র উৎসবে দুজনের ঘনিষ্ঠতা ফিল্মি দুনিয়ার কারও চোখ এড়ায়নি।

রেড কার্পেটে টারান্টিনোর বাহুলগ্না হয়ে ক্যামেরাবন্দি হওয়া ছাড়াও এবছরের পাম দ’র পদক দেওয়ার জন্য মঞ্চে ওঠার সময়ও হাতে হাত রেখে আসতে দেখা গেছে তাদের।

৪৩ বছর বয়সী থারম্যান সম্প্রতি ফরাসি বিলিওনেয়ার আরপা বুসঁর সঙ্গে দ্বিতীয়বারের মত বাগদান ভেঙ্গেছেন । বুসঁর সঙ্গে তার রয়েছে ১৫ মাস বয়সী মেয়ে লুনা।

এছাড়া সাবেক স্বামী অভিনেতা ইথান হকের সঙ্গে রয়েছে আরও দুটি ছেলেমেয়ে।

৫১ বছর বয়সী নির্মাতা টারান্টিনোর সঙ্গে এর আগে নাম জুড়েছে অনেক নারী পরিচালকের যাদের মধ্যে একজন হলেন সোফিয়া কপোলা। তবে থারম্যানকে বরাবরই নিজের ‘অনুপ্রেরণা’ হিসেবে স্বীকার করেছেন তিনি।