২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষি খাওয়ার বদলা

ইউক্রেনিয়ান এক সাংবাদিকের ঘুষি খাওয়ার পর এবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেতা ব্র্যাড পিট। আঞ্জেলিনা জোলির সঙ্গে ‘ম্যালেফিসেন্ট’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন পিট। ভক্তদের অটোগ্রাফ দেয়ার সময় হঠাৎ করেই একজন পিটের মুখ বরাবর কষিয়ে দেয় এক ঘুষি!

রয়টার্স

জেনিফার ডি প্যারিস, -

রয়টার্স

Published : 31 May 2014, 02:06 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

তখনই গ্রেফতার করা হয় সেই ব্যাক্তিকে। এরপর ২৯ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ।

ভিতালি সেডিউক নামের ২৫ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে জরুরি প্রতিরক্ষামূলক আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের আওতায় পিটের আশপাশে ভিড়লেও গ্রেফতার করা হবে এই তরুণকে।

ইউক্রেইনের টিভি ব্যক্তিত্ব সেডিউক বরাবরই রেড কার্পেটে তারকাদের চমকে দিয়ে সংবাদের শিরোনাম হন। যদিও নিজের এই উদ্ভট শখের জন্য আপাতত পুলিশি হেফাজতে থাকতে হবে তাকে। ঘুষির যদিও পিটের তেমন কিছুই হয়নি। তবে ২০ হাজার ডলার জরিমানা ঠিকই গুনতে হবে সেই সাংবাদিককে।

এর আগে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আমেরিকা ফেরেরার গাউনের তলায় ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন সেডিউক। এছাড়াও তার রসিকতার শিকার হয়েছেন ম্যাডোনা, লিওনার্দো ডি ক্যাপ্রিও, অ্যাডেল, উইল স্মিথ।