২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“কাজ দিয়ে বিচার করুন”

ভারতীয় টেলিভিশন সিরিয়ালের চেনা মুখ স্মৃতি ইরানি মোদি সরকারের মন্ত্রী হওয়ার পরপরই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। আর যাবতীয় সমালোচনার মুখে স্মৃতির জবাব একটাই “কাজ দিয়ে বিচার করুন।”

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 06:55 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

বৃহস্পতিবার সকালে ভারতের নতুন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা থেকে মনোযোগ সরিয়ে দিতেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমার কাজ বিচার করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাই।”

মোদির মন্ত্রিসভার কনিষ্ঠতম এই সদস্য আরও বলেন, “আমার সংগঠন আমার দক্ষতা যাচাই করেছে।”

হিন্দি টিভি সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বাহু থি’র জনপ্রিয় ‘বৌমা’ স্মৃতি ইরানির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কংগ্রেসের সাবেক সাংসদ অজয় মাকেন বলেন, “মোদির কী মন্ত্রিসভা! এইচআরডি মন্ত্রী (যিনি শিক্ষার দায়িত্বে আছেন) এমনকি স্নাতকও নন! ইসিআই সাইটের পেজ ১১ তে তার এফিডেবিটে দেখুন।” 

বিজেপিও চুপ করে থাকেনি। ইউনিয়নমন্ত্রী উমা ভারতি মন্তব্য করেন, “আমি জনাবা সোনিয়া গান্ধিকে জিজ্ঞেস করতে চাই যে তার যোগ্যতা কী!... কারণ তিনি ইউপিএ সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন, সরকারকে নির্দেশনা দিচ্ছিলেন। আমি তার সনদ দেখতে চাই, দেখি তিনি কতটা যোগ্য। তারপর কংগ্রেসের লোকজন স্মৃতি ইরানির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।”

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধির সঙ্গে লড়েছেন স্মৃতি ইরানি। কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে হেরে গেলেও রাহুলের অনেক ভোটই নিজের দিকে টানতে পেরেছিলেন তিনি।