২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম-কেনির বিয়ের ছবি

২৪ মে ইতালির ফ্লোরেন্সে মার্কিন র‍্য্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান। এই বিয়ে নিয়ে গণমাধ্যমের আগ্রহের কোনো কমতি না থাকলেও কেউই আমন্ত্রণ পাননি৤ অনেকটা তাদের এড়াতেই যুক্তরাষ্ট্র থেকে দূরে নিভৃতে বিয়েটা সেরেছেন এই জুটি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 03:16 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

কারদাশিয়ানের বিয়ের পোশাক নিয়েও চলেছে নানা জল্পনা-কল্পনা৤ কিন্তু লাখ লাখ ডলারেও বিয়ের ছবি বিক্রি করতে রাজি হননি এই জুটি৤ তবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবি পোস্ট করতে ভোলেননি কিম কারদাশিয়ান ওয়েস্ট। 

অনেকে হয়তো ভেবেছিলেন ডিজনির রাজকুমারীদের গাউনের মতই হবে কিমের বিয়ের পোশাক৤ কিন্তু ছবিতে দেখা গেল কিমের চিরাচরিত সাদা বিয়ের পোশাকটি একেবারেই বাহুল্যবর্জিত। ফরাসি ফ্যাশন হাউজ, হাউজ অফ গিভেঞ্চির ডিজাইন করা পোশাকটি অবশ্য মনে করিয়ে দিয়েছে ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ কেম্ব্রিজের বিয়ের পোশাকের কথা। 

গায়ক ওয়েস্টের সঙ্গে এটি হল কারদাশিয়ানের তৃতীয় বিয়ে৤ এর আগেও দুবার গাঁটছড়া বেঁধেছিলেন ৩৩ বছর বয়সী এই টেলিভিশন তারকা।

২০১২ সালের এপ্রিল থেকে দীর্ঘ দিনের বন্ধু কেনি ওয়েস্টের সঙ্গে প্রেম করা শুরু করেন কারদাশিয়ান। ওয়েস্টের সঙ্গে প্রায় ১ বছর বয়সী একটি ছেলে রয়েছে তার।