ব্র্যাঞ্জেলিনার অভিযান
“মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ” ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি পর্দায় অনেক অভিযানেই অংশ নিয়েছেন। রোমাঞ্চপ্রিয় এই জুটি বাস্তবেও কম যান না। ছেলেমেয়েদের নিয়ে সবসময় নতুন কিছু করার ব্যাপারে এদের জুড়ি মেলা ভার। সম্প্রতি জোলি জানিয়েছেন সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় রাত কাটিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার সিডনিতে তারঙ্গা চিড়িয়াখানায় ছয় সন্তানসহ তিন দফা রাত কাটান ব্র্যাঞ্জেলিনা।
৩৮ বছর বয়সী এ অভিনেত্রী জানান অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জীবনীভিত্তিক সিনেমা “আনব্রোকেন” এর শুটিং করার সময় এ কাণ্ড ঘটান তারা। তিনি তিন রাত চিড়িয়াখানায় কাটিয়েছেন।
“অস্ট্রেলিয়ায় কাজ করতে খুব ভালো লেগেছে । বাচ্চারা সার্ফ আর স্কেট করতে শিখে গেছে। অস্ট্রেলিয়া ছাড়ার আগে তিন দফায় চিড়িয়াখানায় ছিলাম আমরা, ক্ষ্যাপাটে পাখিগুলোর সঙ্গে।"
চলচ্চিত্রটির শুটিং করতে প্রায় ছয় মাস আগে অস্ট্রেলিয়ায় আসেন এই নির্মাতা-অভিনেত্রী। চিড়িয়াখানায় রাত কাটানোর অভিজ্ঞতা সম্পর্কে তিনি আরও বলেন, “ প্রথম সকালে আমি ঘুম থেকে উঠে পাখির ডাক শুনে ভেবেছিলাম, ব্র্যাড আমাকে বোকা বানাচ্ছে”।
অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিক প্রথম সিনেমা 'ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি' মুক্তি পায় ২০১১ সালে। তর পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র “আনব্রোকেন” এ বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়া তার অভিনীত ‘ম্যালেফিসেন্ট' মুক্তি পাচ্ছে এ মাসের ৩০ তারিখ।
