২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিনেমার মৃত্যু হয়েছে’

ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সিনেমার প্রদর্শন সিনেমার মৃত্যু ঘটিয়েছে বলে মনে করেন ‘পাল্প ফিকশন’খ্যাত নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 04:50 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

প্রতিষ্ঠিত যেসব চলচ্চিত্র নিমার্তা ৩৫ মিমি ফিল্মে সিনেমা বানানো ছেড়ে দিয়েছেন তাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন ডিজিটাল পদ্ধতি ‘আসল জিনিসের দুবর্ল বিকল্প ছাড়া আর কিছুই নয়।

সম্প্রতি ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে নিজের পাম দ’রজয়ী সিনেমা ‘পাল্প ফিকশনের ২ দশক পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে অংশ নেন টারান্টিনো।

সেখানে তিনি আরও বলেন, “বেশিরভাগ সিনেমাই ৩৫ মিমি ফিল্মে বানানো হচ্ছে না। এই কথাটির মানে হল, আমরা যুদ্ধে হেরে গেছি। ডিজিটাল প্রজেকশন হলে টেলিভিশন দেখার মতোই একটা ব্যাপার। পুরো পৃথিবীর যদিও তাতে কিছু যায় আসে না! কিন্তু আমার চেনা সিনেমার মৃত্যু ঘটেছে।”

বতর্মান প্রজন্ম থেকে ‘কোনো আশা নেই’ টারান্টিনোর। তবে পরবর্তী প্রজন্ম ‘আসল জিনিসের দাবি’ করবে বলে আশাবাদী তিনি।

“ডিজিটাল প্রযুক্তিতে আরামে কাজ করা যায় বলে এটার প্রতি এখন আমরা এত ভালোবাসা দেখাচ্ছি। কিন্তু আমি আশাবাদী যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হবে এবং বুঝবে ওরা কী হারিয়েছে।”