২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে নজরুল জন্মজয়ন্তী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ময়ন্তীতে দিনব্যাপী থাকছে টিভি চ্যানেলগুলোর নানা আয়োজন। এর মধ্যে রয়েছে ছোট ও বড়দের ম্যাগাজিন, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, নাটক, টেলিফিল্ম এবং প্রামাণ্য অনুষ্ঠান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 11:25 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

Image
এটিএন বাংলা

এটিএন বাংলা

এটিএন বাংলা

সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিল্পী ইয়াসমীন মুশতারীর অংশগ্রহনে একক সংগীতানুষ্ঠান ‘গল্প গানের আমন্ত্রণে’র বিশেষ পর্ব। সকাল ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘শুকনো পাতার নূপুর পায়ে’। সকাল ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিল্পী কণা, কোনাল, নির্ঝর এবং সজীবের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘ভালোবাসো মোর গান’। অনুষ্ঠানটি শিল্পী নির্ঝর উপস্থাপনা করেছেন। দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে সিনেমা বিষয়ক অনুষ্ঠান ‘স্বর্ণালী সাদাকালো’র বিশেষ পর্ব। দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আমজাদ কবীর চৌধুরী পরিচালিত প্রামান্য অনুষ্ঠান ‘বাংলাদেশ ও নজরুল। দুপুর ১টা ২০ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘চপল মেয়ের ভালোবাসা’। বেলা ৩টা ১০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘চির-উন্নত মম শির’। প্রায় চার ঘণ্টা ব্যাপ্তির অনুষ্ঠানটিতে থাকছে-- নাচ, গান, কবিতা, আলোচনা ইত্যাদি। অনুষ্ঠানে অংশগ্রহন করবেন ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, সুজিত মোস্তফা এবং ইয়াকুব আলী খান। নৃত্য পরিবেশন করবেন বেবী ও তার দল, শখ,সোহেল ও তাদের দল, চাঁদনী ও তাঁর দল এবং সেরা নাচিয়ের দল। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা ও নায়লা তারান্নুম কাকলী। নজরুলের জীবনের নানাদিক নিয়ে অনুষ্ঠানে কথা বলবেন নজরুল গবেষক ড. করুণাময় গোস্বামী। অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ড. নাশিদ কামাল। রাত ৮টায় প্রচার করা হবে বিশেষ নাটক ‘নজরুল’। রাত ৯টা ১৫মিনিটে প্রচারিত বিশেষ সংগীতানুষ্ঠান ‘বেনুকার সুর’। অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন রুকসানা কবীর কাকলী। অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, সুজিত মোস্তফা, শাহিন সামাদ, ইয়াসমীন মুশতারী। সবশেষে রাত ১১টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘ঘুমের ঘোরে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে টেলিফিল্মটির নাট্যরূপ দিয়েছেন রাশেদুল হাসান শেলী, পরিচালনায় আবদুস সামাদ খোকন।

Image
চ্যানেল আই

চ্যানেল আই

চ্যানেল আই

সকাল ৭টা ৩০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানেরৃ বিশেষ পর্বের মাধ্যমে শুরু হবে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানমালা। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় জাতীয় কবিকে নিয়ে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি প্রচারিত হবে নজরুল মেলা’১৪। দুপুর ২টা ৪০ মিনিটে সরাসরি প্রচারিত হবে ‘ঘরে ঘরে গানের উৎসব’-এ নজরুলসংগীতের বিশেষ পর্ব। অংশ নেবেন ফেরদৌস আরা, সেরা কণ্ঠ ইউসুফ, রুইফা ও পূজা এবং খুদে গানরাজ অনন্যা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠান ‘নজরুলের প্রিয় খাবার’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নজরুলের জীবনভিত্তিক নাটক ‘মেঘলা নিশি ভোর’। রচনা গীতালি হাসান ও পরিচালনা করেছেন তাহের শিপন। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে সিঙ্গাপুরে চিত্রায়িত ফেরদৌস আরার সংগীতানুষ্ঠান ‘আমি চাঁদ নহি’। রাত ১২টায় প্রচার হবে নজরুলকে নিয়ে সংবাদপত্রের পাতা থেকে আলেখ্যানুষ্ঠান ‘আজকের সংবাদপত্র’।

Image
ইটিভি

ইটিভি

ইটিভি

সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘একুশের সকাল’-এর বিশেষ পর্ব। ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেহের নেগার’। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মমসহ আরও অনেকে। ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ ‘একুশের দুপুর’। বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘অঞ্জলী লহ মো’। বিকাল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে ফাতেমা-তুজ-জোহরার একক সংগীতানুষ্ঠান ‘মেঘলা মতির দেশে’। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে আবৃত্তি অনুষ্ঠান ‘বিদ্রোহী রন ক্লান্ত’। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ভালোবাসো মোর গান’। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ ‘একুশের সন্ধ্যা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘নীল পায়রার গান’। রাত ৭টা ৫০মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘সম্পূর্ণ নজরুল’। ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নাচের ছন্দে নজরুল’। রাত রাত ১০টা ১০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘নীলকণ্ঠী’। আশরাফী মিঠুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, মোনালিসা সহ আরও অনেকে।

Image
এনটিভি

এনটিভি

এনটিভি

ভোর ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ছড়া পাঠের আসর ‘আমি হবো সকাল বেলার পাখি’। সকাল ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘অঞ্জলী লহ মোর’। অনুষ্ঠানে শবনম মুশতারীর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন ধীরেন বসু ও শবনম মুশতারী, কবিতা পাঠ করেছেন কাজী সব্যসাচী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়৤ এছাড়াও কাজী নজরুল ইসলামের কণ্ঠে তার কবিতা শোনানো হবে। নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করেছেন গবেষক ও কবি আবদুল মান্নান সৈয়দ, শাহাবুদ্দিন আহমেদ, রত্না সরকার মন্ডল, কল্যাণী কাজী, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন ও বেগম সম্পাদিকা নুরজাহান বেগম। সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সিনেমা ‘জ্বীনের বাদশা’। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘নজরুলের চিঠি’। কবি নজরুলের দূর্লভ কিছু চিঠি পড়ে শোনাবেন আলী যাকের, আল মনসুর, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শিমূল মুস্তাফা, আহকামউল্লাহ মিঠু, চিত্রলেখা গুহ, মুনিরা ইউসুফ মেমী প্রমুখ। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘বাংলাদেশের নজরুল’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন-- সেলিনা হোসেন, নজরুল গবেষক অধ্যাপক আবুল কালাম আযাদ ও অধ্যাপক মুস্তাফা নুর উল ইসলাম। দুপুর ১টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে আনন্দে’। দুপুর ২টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আমার আছে অসীম আকাশ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শিল্পী ড. লীনা তাপসী খান। অংশগ্রহণ করবেন- নজরুল গবেষক অধ্যাপক আবুল কালাম আযাদ, শহিদ কবির পলাশ, নাসিমা শাহিন, শরিফ আশরাফুজ্জামান এবং টিনা মুশতারী। বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সংগীত পরিবেশন করেছেন-- খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ফিরোজা বেগমের একক সংগীতানুষ্ঠান ‘গানগুলি মোর’। রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন-- ইন্তেখাব দিনার, বাঁধন, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমূখ।

Image
আরটিভি

আরটিভি

আরটিভি

দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘গানের নজরুল’। এছাড়াও থাকছে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘অগ্নিগিরি’। নাট্যরূপ দিয়েছেন মহিউদ্দিন আহমেদ এবং পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম ও আরফান নিশো। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কেএস ফিরোজ, হিমে হাফিজ প্রমুখ। নাটকটি প্রচারিত হবে রাত ৮টা ২৫ মিনিটে। রাত ১২টা ৫ মিনিটে সরাসরি প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘ভরিয়া পরাণ, শুনিতেছি গান’।

Image
বাংলাভিশন

বাংলাভিশন

বাংলাভিশন

সন্ধ্যা ৬টা ৫মিনিটে প্রচারিত হবে শিল্পী ফেরদৌস আরা ও খায়রুল আনাম শাকিলের সংগীতানুষ্ঠান ‘আলগা করো গো খোঁপার বাঁধন’। রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে ‘অভিশাপ’ কবিতা অবলম্বনে বিশেষ নাটক ‘মরণ পথের যাত্রী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, আমিরুল হক চৌধুরী, এস এস মহসিন, সাঈদ খান দিলু প্রমুখ।

Image
দেশ টিভি

দেশ টিভি

দেশ টিভি

বিকাল ৪টা ৩০মিনিটে প্রচারিত হবে ‘নিষিদ্ধ নজরুল’। সন্ধ্যা ৬টায় যন্ত্রসংগীতানুষ্ঠান ‘সুরের ঝর্ণা ধারায়’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে কল্যাণী কাজীর আলাপচারিতায় অনুষ্ঠান ‘পারিবারের নজরুল কবিতার নজরুল'। রাত ৯টা ৪৫মিনিটে সরাসরি প্রচারিত হবে গান ও কবিতার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘তোমার সুরের নেশায়’। গান পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল এবং ইয়াসমিন মুশতারী, কবিতা আবৃত্তি ও উপস্থাপনায় থাকছেন শিমুল।

Image
চ্যানেল নাইন

চ্যানেল নাইন

চ্যানেল নাইন

রাত ৮টা ৩০মিনিটে  প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চন্দ্রাবতী’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অঞ্জন আইচ এবং অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুর্বনা মুস্তাফা, বন্যা মির্জা, তিশা, আরফান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, সুষমা সরকারসহ অনেকে। রাত ৯টা ১৫মিনিটে প্রচারিত হবে নজরুলসংগীতের ছায়া অবলম্বনে বিশেষ নাটক ‘নয়নে বারি ঝরে’। নাটকটি রচনা করেছেন জিনাত হোসেন যুথী ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্পূব, অর্ষা প্রমুখ।

Image
মাছরাঙা টেলিভিশন

মাছরাঙা টেলিভিশন

মাছরাঙা টেলিভিশন

সকাল ৭টায় সরাসরি প্রচারিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী সালাহউদ্দিন আহমেদ ও নজরুল গবেষক ইরশাদ আহমেদ। সকাল ৯টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সঞ্চিতা’। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন শখ ও সোহেল, সংগীত পরিবেশন করবেন কণা ও পুলক এবং আবৃত্তি পরিবেশন করবেন আহকামউল্লাহ। সকাল ৯টা ৩০মিনিটে থাকছে নজরুলের গল্প নিয়ে মুস্তাফা মনোয়ারের পাপেট শো ‘লিচু চোর’। সকাল ১০টায় প্রচারিত হবে শামীম আখতারের প্রযোজনায় প্রামাণ্যচিত্র ‘দুর্বার নজরুল’। সকাল ১০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’, গাইবেন সালাহউদ্দিন আহমেদ ও প্রিয়াঙ্কা গোপ। দুপুর ১২টা ১০মিনিটে রয়েছে নজরুলের গল্প অবলম্বনে নাটক ‘শিউলিমালা’। রেহমান খালিলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সাঈদ বাবু, ভাবনা প্রমুখ। দুপুর ১টায় দুই বাংলার শীর্ষ শিল্পীদের অংশগ্রহনে নজরুলসংগীতের অনুষ্ঠান ‘বাংলা গানের উৎসব’। সংগীত পরিবেশন করবেন পন্ডিত অজয় চক্রবর্তী, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ইফ্ফাত আরা দেওয়ান, ফারহানা রহমান, স্বন্দীপ ভট্টাচার্য, কৌশিকী দেশিকান, ব্রজেশ্বর মুখোপাধ্যায়, সুচেতা গঙ্গোপাধ্যায়, শারমীন সাথী ইসলাম প্রমুখ। দুপুর ২টা ৩০মিনিটে প্রচারিত হবে ‘বাঁধনহারা’ অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘কুহু’। নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, শামস সুমন, দীপা খন্দকার, মাজনুন মিজান প্রমুখ।

বৈশাখী টিভি

সকাল ৭টা ১০মিনিটে প্রচারিত হবে নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান ‘তব গানের ভাষার সুরে’৤ সকাল ১০টা ৫০মিনিটে বিটিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হবে ময়মনসিংহের ত্রিশালে ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয়’ আয়োজিত জন্মজয়ন্তীর অনুষ্ঠান। বিকাল ৫টা ২০মিনিটে প্রচারিত হবে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘বাজুক বীণা অগ্নি বীণা’। রাত ১১টা ৩০মিনিটে প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘জীবন রেখা’।

এসএটিভি

রাত ৮টায় গুলশান অফিসার্স ক্লাব থেকে পূজা সেনগুপ্তার সঞ্চালনায় সরাসরি প্রচারিত হবে ‘দ্রোহেও তুমি প্রেমেও তুমি'। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান, শাহীন সামাদ, বিজন মিস্ত্রী, ছন্দা চক্রবর্তী, প্রিয়াংকা গোপ। আবৃত্তি ও চিঠি পাঠ করবেন হাসান আরিফ ও মাহিদুল ইসলাম।