২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়িতে সেলেনা গোমেজ

পরনে শাড়ি, কপালে ছোট্ট টিপ আর হাতে চুড়ি। মার্কিন পপ তারকাকে এই বেশে দেখে কে বলবে তিনি ভারতীয় নন! আধুনিক পশ্চিমা পোশাকে যাকে দেখে অভ্যস্ত ভক্তরা, তার এই সাজ সত্যিই বিস্ময় জাগায়।

গ্লিটজ ডেস্ক

।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 05:13 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর সেলেনা গোমেজ এখন আছেন নেপালে। সেখানেই কমলা শাড়িতে উপস্থিত হয়ে ভক্তদের চমকে দেন তিনি। সেই সঙ্গে নিজের ছবিটি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। তবে শাড়িটি সাধারণ নাকি কোনো বিখ্যাত ডিজাইনারের তা জানা যায়নি।

শাড়িতে এবার প্রথম দেখা গেলেও কপালে টিপ পড়েছেন বেশ কয়েকবারই। ‘কাম অ্যান্ড গেট ইট’ গানের ভিডিওতে ২১ বছর বয়সী এই টিন সেনসেশনকে প্রথম কপালে টিপ পড়তে দেখা যায়।