২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির ভক্ত ঐশ্বরিয়াও?

ভোটের মৌসুম চলে যাবার পর এবার নিজের প্রিয় নেতার পক্ষে মুখ খুলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদিকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 11:51 AM

Updated : 25 Apr 2022, 04:13 PM

কান চলচ্চিত্র উৎসবে অবস্থানকারী ঐশ্বরিয়া জানান, মোদির জয়ে খুবই খুশি তিনি। তার বিশ্বাস, মোদির নেতৃত্বে ভারতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

হিন্দি সিনেপাড়ায় অনেক তারকাই নির্বাচনের আগে মোদির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন, এমনকি ভারতের ধর্ম নিরপেক্ষতা রক্ষায় যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের প্রতি আবেদন জানিয়ে পিটিশনেও সই করেন অনেকে।

প্রকাশ্যে মোদিকে সমর্থন না জানালেও তার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণভাবে দেখা গেছে রজনিকান্ত, সালমান খান, ভিবেক ওবেরয়ের মতো তারকাদের। অন্যদিকে নিজেকে মোদির ভক্ত বলে দাবি করেছেন প্রিতি জিনটা। নির্বাচনের পর সেই কাতারেই যোগ দিলেন সাবেক বিশ্বসুন্দরী।   

বচ্চন পরিবারের বধূ হিসেবে ঐশ্বরিয়ার মোদিপ্রীতি অবাক করার মতো কোনো ব্যাপার নয়। শ্বশুর অমিতাভ বচ্চন গুজরাট ট্যুরিজমের হয়ে কাজ করছেন অনেক দিন ধরেই। কাজেই হিসেবটা মিলিয়ে নেওয়া কঠিন নয়।