২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারুনের ‘বউ' আলিয়া

কারান জোহারের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ ভারুন ধাওয়ান আর আলিয়া ভাটের প্রেম বেশ জমে উঠলেও শেষ পর্যন্ত সিদ্ধার্থ মালহোত্রার হাতই ধরেন আলিয়া। তবে এবার সোজা বিয়ের পথেই হাঁটবেন ভারুন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 05:49 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই তরুণ তারকাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাদের নতুন সিনেমা ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’র প্রথম ঝলক।

‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’র টুইটার একাউন্ট থেকে প্রকাশ করা হয় সিনেমার একটি দৃশ্যের ছবি।

রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমার শুটিং হয়েছে উত্তর ভারতের চন্ডিগড়ে, যেখানে ভারুন অভিনয় করেছেন হাম্পটি শার্মার চরিত্রে। আর আলিয়াকে দেখা যাবে হাম্পটি শার্মার প্রেমিকা কাভিয়া প্রতাপ সিংয়ের ভূমিকায়।

‘হাম্পতি শার্মা কি দুলহানিয়া’ প্রযোজনা করেছেন কারান জোহার, সিনেমাটি নির্মাণ করেছেন শশাঙ্ক খইতান।

২৬ মে সোমবার প্রকাশিত হবে এর ট্রেইলার, এছাড়া ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ১১ জুলাই।