২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোদিবিরোধী’ শাহরুখ খান?

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে 'শাহরুখ খান' অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি টুইট করা হয়, যাতে বলা হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়বেন 'কিং খান'। আর এ টুইট ঝড় তোলে সাইবার জগতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়, এনডিটিভি/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 12:48 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

গতকাল বিষয়টি পরিষ্কার করেছেন শাহরুখ নিজেই।

ক্রিকেট নিয়ে ধারাবাহিকভাবে দেওয়া টুইটের ফাঁকে এক টুইটে শাহরুখ বলেন, “সেই সব বোকাদের বলছি, যারা আমার না করা টুইট নিয়ে তোলপাড় করে যাচ্ছেন, আপনারা ঐ ভুয়া টুইটের ব্যাকরণের মতোই সস্তা। আর এর চেয়েও অনেক খারাপ কথার যোগ্য আপনারা।”

‘চেন্নাই এক্সপ্রেস’ তারকার ভুয়া অ্যাকাউন্ট থেকে করা টুইটটি পোস্ট করেন বিতর্কিত অভিনেতা ও টিভি তারকা কামাল আর খান, যিনি নিজেই মোদি প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

একই ধরনের টুইট করা হয় সালমান খান এবং আমির খান নামধারী অ্যাকাউন্ট থেকে। কামাল আর খান টুইট দুটির স্ক্রিনশট দিয়ে জানতে চান, সেটা তাঁদেরই লেখা কি না?

“নরেন্দ্র মোদি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে ভারত ছেড়ে পাকিস্তানে স্থায়ী হব।”

সত্যিই ভারত ছেড়ে দুবাইয়ে পাড়ি জমিয়েছেন বিতর্কিত এই খান।