২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রানভির-আনুশকা

‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় আনুশকা শর্মার সঙ্গে জুটি বেঁধেই হিন্দি সিনেমায় রানভির সিং অভিষেক। সিনেমাটিতে তাদের দারুণ রসায়ন জন্ম দেয় প্রেমের গুজব৤ এখন রানভিরের নামের সঙ্গে কেবল দিপিকার নামই উচ্চারিত হয়। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 05:20 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

যোয়া আখতারের পরবর্তী সিনেমা ‘দিল ধারাকনে দো’তে  আবারও দেখা যাবে রানভির-আনুশকা জুটিকে৤ সম্প্রতি জি নিউজকে রানভির বলেন, এখনও আনুশকার সঙ্গে যোগাযোগ রয়েছে তার৤

"দারুণ এক পেশাদারী সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে। আমার মনে হয় আমাদের দেশে নতুন প্রজন্মের তারকাদের মধ্যে আনুশকা সেরাদের একজন। তিনি অসাধারণ প্রতিভার অধিকারী, আর একসঙ্গে আমাদের কাজও হয় দারুণ। তার সঙ্গে আমার রসায়ন বিশেষ ধরণের। অনেকদিন পরে আনুশকার সঙ্গে আবার কাজের সুযোগ পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।”

রানভির আরও বলেন, “আমাদের আগের দুই সিনেমার কাজের অভিজ্ঞতা খুব ভালো। তাই আনুশকার সঙ্গে কাজের অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরেই। তিনি সবে তার নতুন সিনেমা ‘এনএইচটেন’-এর কাজ শেষ করেছেন। তাই তার সঙ্গে সিনেমার প্রস্তুতি নিয়ে এখনও বসা হয়নি।”

‘এনএইচটেন’ এর মধ্যদিয়ে প্রথমবারের মতো প্রযোজকদের খাতায় নাম লেখাতে যাচ্ছেন আনুশকা। আনুশকার নতুন এই ভূমিকা নিয়েও দারুণ উচ্ছ্বসিত রানভির।

“আমি খুবই গর্বিত যে, ‘এনএইচটেন’-এর মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বকণিষ্ঠ প্রযোজক হতে যাচ্ছেন আনুশকা। আমি সিনেমাটি সম্পর্কে খুব কমই জানি। তবে এটুকু নিশ্চিত করেই বলতে পারি, সিনেমাটি দারুণ হতে যাচ্ছে।”

‘দিল ধারাকনে দো’ সিনেমায় রানভিরের প্রেমিকার চরিত্রে দেখা যাবে আনুশকাকে। অন্যদিকে রানভিরের বোনের  চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমার অন্য কেন্দ্রীয় চরিত্রগুলোতে থাকবেন ফারহান আখতার, অনিল কাপুর এবং শেফালি শাহ।

সিনেমার গল্প এক পাঞ্জাবি পরিবারকে ঘিরে যারা একসঙ্গে সমুদ্রযাত্রায় বের হয়। ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ২০১৫ সালের জুনে মুক্তি পাবে ‘দিল ধারাকনে দো’।

আনুশকা-রানভির জুটিকে সর্বশেষ দেখা গেছে ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ সিনেমায়।