২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোতে ‘জীবনঢুলী’ ও ‘উত্তরের সুর’

শ্রীলঙ্কার কলম্বোতে পাঁচ দিনব্যাপী ‘সার্ক চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে ২০ মে থেকে। এবারের উত্সবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ ও শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:50 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

সিনেমা দুটি দেখান হবে ২৩ ও ২৫ মে।

তথ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওয়ালিউল হক গ্লিটজকে বলেন, “শনিবার প্রযোজকদের জানানোর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে এসেছি সিনেমা দুটি।”

বাছাই কমিটি সিনেমা দুটি নির্বাচন করেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত।

২০১২ সালের সেরা চলচ্চিত্র ও সেরা চলচ্চিত্র প্রযোজকের পুরস্কার পেয়েছে ‘উত্তরের সুর’। সিনেমাটি একজন গায়েনের জীবনচিত্র।

উৎসবের দ্বিতীয় দিনে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে ‘আলবদর’ ও ‘কাঙাল হরিনাথ’ নামে বাংলাদেশি দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে।

এবারের উৎসবে আরও দেখানো হবে, ভারতীয় সিনেমা ‘কানিয়াকা টকিজ’, নেপালি সিনেমা ‘ঝোলা’, ভুটানি সিনেমা ‘নো হোয়ার’, পাকিস্তানি সিনেমা ‘ম্যায় হু শহীদ আফ্রিদি’।