২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘একতাবদ্ধ পরিবার’

৫ মে, হোটেল নিউ ইয়র্ক স্ট্যান্ডার্ডস। ‘অ্যানুয়াল মেট গালা নাইট’ শেষে সবাই যখন ক্লান্ত, তখন হোটেলের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে একটি দৃশ্য। হোটেলের লিফটে মার্কিন র‌্যাপার জেয় জিকে আক্রমণ করেছেন স্ত্রী পপতারকা বিয়ন্সে নোলেসের বোন সোলাঞ্জে। নীরব দর্শক হয়ে পাশে দাঁড়িয়ে আছেন নোলেস। পরে এক নিরাপত্তাকর্মী সোলাঞ্জেকে ঠেকানোর চেষ্টা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসনাইন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:47 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

মার্কিন ওয়েবসাইট টিএমজেড এই ঘটনার সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে গেলে তোলপাড় পড়ে যায় সাইবারজগতে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ঘটনার নয়দিন পর অবশেষে মুখ খুলেছেন এই তারকা পরিবার। একটি যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, জেয় জি এবং সোলাঞ্জে নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তারা পরস্পরের কাছে ক্ষমা চেয়েছেন এবং পরিবার হিসেবে এক থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, “ ৫ মের ঘটনার ফুটেজ ফাঁস হয়ে যাওয়ায় যে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে তা পরিষ্কার করতেই এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোলাঞ্জের মাতাল হওয়া এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার যেসব খবর প্রকাশ করা হয়েছে সেগুলো নিছক গুজব।”

হোটেল কর্তৃপক্ষ ঘটনাটিকে দুঃখজনক বলে ক্ষমা চেয়েছে। হোটেল এর যে কর্মচারী ফুটেজটি ফাঁস করেছিল তাকে বরখাস্ত করা হয়েছে।