২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের রাগ

অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবনে টানাপড়েন দেখা দিয়েছে। এমনকি তারা হৃত্বিক-সুজানের মতো বিচ্ছেদের পথেও হাঁটতে পারেন। ভারতের একটি অনলাইন গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পর মুম্বাই ছবিপাড়ায় সাড়া পড়ে যায়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 04:32 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

লেহরে নামক ওয়েবসাইটটিতে প্রকাশিত প্রতিবেদনে এমনকি বলা হয় শাশুড়ি জয়া বচ্চনের কতৃত্ব বজায় রাখার স্বভাবের কারণেই অভিষেক-ঐশ্বরিয়ার ঘরে ভাঙন ধরেছে। 

এর আগেও ঐশ্বরিয়া আর জয়ার সম্পর্কের শীতলতা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। দুজন দুজনকে এড়িয়ে চলছেন বলে শোনা গিয়েছিল এ বছরের প্রথম দিকে। জয়ার নাক গলানো স্বভাবের কারণে, ঐশ্বরিয়া বচ্চনদের নিবাসস্থল ‘প্রতীক্ষা’ ত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন বলেও কানাঘুষো চলছিল।

কিন্তু এসবই যে কেবল গুজব, তা প্রমাণ করল অভিষেকের টুইট। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ‘ধুম’ তারকা বলেন, “দেখা যাচ্ছে আমার বিবাহ-বিচ্ছেদ হতে যাচ্ছে। আমাকে জানানোর জন্য ধন্যবাদ, দয়া করে এটাও কি জানাবেন, আমি আবার কবে বিয়ে করছি? ধন্যবাদ। 

ঐশ্বরিয়া গত বুধবার তার মেয়ে আরাধিয়া এবং মাকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন। একটি প্রসাধনী কোম্পানির দূত হিসেবে প্রতিবছরই এ উৎসবে যোগ দিয়ে থাকেন সাবেক এ বিশ্বসুন্দরী। এছাড়াও আমেরিকান ফাউন্ডেশন পর এইডস রিসার্চের দূত হিসেবে জুনিয়র বচ্চন দম্পতির ২২ মে একটি নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।