‘স্বাধীন’ কিন্তু ব্যবসাসফল
বড় প্রযোজনা প্রতিষ্ঠান ছাতার তলায় আশ্রয় মেলেনি। যার ফলে নানামুখি প্রচারণার বাহারও নেই। তারপরও দর্শকপ্রিয়তার কমতি হয়নি বেশকিছু ইন্ডিপেন্ডেন্ট সিনেমার। এমনকি বক্স অফিসেও ঝড় তুলতে পেরেছে এই সিনেমাগুলো।
গ্লিটজের পাঠকদের জন্য দেওয়া হল সবচেয়ে ব্যবসাসফল ইন্ডিপেনডেন্ট সিনেমার একটি তালিকা:
৩ কোটি ডলার বাজেটের বিবলিকাল এপিক মুভি ‘প্যাশন অফ দ্য ক্রাইস্ট’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার আগের শেষ ১২ ঘণ্টা এই সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন অভিনেতা-নির্মাতা মেল গিবসন। এ ধরনের বিষয় নিয়ে নির্মিত সিনেমাটি জন্ম দেয় নানা বিতর্কের।হলে চলাকালীন ‘প্যাশন অফ দ্য ক্রাইস্ট’ আয় করে মোট ৬ কোটি ১১ লক্ষ ডলার।
২০০৯ সালে ভারতীয় লেখক ভিকাস সরুপের উপন্যাস অবলম্বনে ‘স্লামডগ মিলিওনিয়ার’ নির্মাণ করেন ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েল।‘স্লামডগ মিলিওনিয়ার’ কেবল দর্শকপ্রিয়তাই পায়নি, জিতেছিল সেরা সিনেমা একবং সেরা পরিচালকের অস্কারও।
মাত্র ১ কোটি ৫০ লক্ষ ডলার বাজেটের এই ইন্ডিপেনডেন্ট মুভিটি সে বছর আয় করে ৩ কোটি ৭৭ লক্ষ ডলার।
একজন গ্রিক বংশোদ্ভূত মার্কিন নারীর বিয়ের গল্প রোমান্টিক কমেডি ‘মাই বিগ গ্রিক ফ্যাট ওয়েডিং’। জোয়েল জিউইক নির্মিত সিনেমাটি মুক্তি পায় ২০০২ সালে। ৫০ লক্ষ ডলার বাজেটের এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৩ কোটি ৬৮ লক্ষ। সর্বকালের সেরা রোমান্টিক কমেডি সিনেমার তালিকায় ঠাঁই পেয়েছে ‘মাই বিগ গ্রিক ফ্যাট ওয়েডিং’।
রোমান্টিক ড্রামা ‘শেক্সপিয়র ইন লাভ’ মুক্তি পায় ১৯৯৮ সালে, যদিও এর কাজ শুরু হয়েছিল প্রায় ৭ বছর আগে। অভিনেত্রী জুলিয়া রবার্টসকে প্রধান চরিত্রে নিয়ে সিনেমাটি প্রযোজনার দায়িত্ব পড়ে ইউনিভার্সাল পিকচারসের উপর। কিন্তু রবার্টস নিজের নাম কাটিয়ে নিলে বেঁকে বসে ইউনিভার্সালও। এরপর সিনেমাটি প্রযোজনার কাজ হাতে নেয় মিরাম্যাক্স।
২ কোটি ৫০ লক্ষ ডলার বাজেটের ‘শেক্সপিয়ার ইন লাভ’-এ অভিনয় করেন গিনেথ পলট্রো, জোসেফ ফিয়েনেস, বেন অ্যাফ্লেক, জুডি ডেনশ, কলিন ফার্থের মতো প্রথম সারির শিল্পীরা। সে বছর সেরা সিনেমা, সেরা অভিনেত্রী এবং পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর মতো তিনটি বিভাগে অস্কার পায় ‘শেক্সপিয়র ইন লাভ’। সমালোচকদের মন জয় করার পাশাপাশি বাজিমাত করে বক্স অফিসেও, সিনেমাটির মোট আয় ছিল ২ কোটি ৮৯ লক্ষ ডলার।
দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট
১৯৯৯ সালে মুক্তি পাওয়া হরর মুভি ‘দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট’-এর বাজেট ছিল মাত্র ৩৫ হাজার ডলার। কিন্তু পরবর্তীতে মার্কিন হরর সিনেমার ধারাই বদলে দেয় ‘ব্লেয়ার উইচ প্রজেক্ট’। অনলাইনে চ্যাট রুম এবং মুভি সাইটের মাধ্যমে অভিনব প্রচারণা চালায় এই সিনেমাটি, যার প্রচলন আগে ছিল না।
নির্মাতাদের মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে সর্বমোট ২ কোটি ৪৮ লক্ষ ডলার আয় করে ‘দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট’।
একজন টিনএজ কিশোরীর অপরিকল্পিত গর্ভধারণ নিয়ে নির্মিত ইন্ডি মুভি ‘জুনো’ নির্মাণ করেন জেসন রেইটম্যান। ৭০ লক্ষ ডলার বাজেটের এই সিনেমাটি সে বছর একাধিক বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়ে জিতেছিল সেরা চিত্রনাট্যের ট্রফি। জুনো চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছিলেন অভিনেত্রী এলেন পেইজ।
‘জুনো’ মোট আয় করে ২ কোটি ৩১ লক্ষ ডলার।
