২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানিকদার ফিল্ম করা হল না’

কেতন মেহতার 'মির্চ মাসালা’ সিনেমায় নাসিরুদ্দিন শাহের অভিনয়ের প্রশংসা করেছিলেন সত্যজিৎ রায়। কিন্তু দুজনের একসঙ্গে কখনও কাজ করা হয়ে ওঠেনি। নিজের প্রথম বাংলা সিনেমা মুক্তির আগে হিন্দি সিনেমার এই অভিনেতা বললেন ‘মানিকদা'র সঙ্গে কাজ না করার দুঃখ থাকবে সারা জীবন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 03:04 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

৩০ মে মুক্তি পাচ্ছে ‘খাসি কথা’,  মূলত তথ্যচিত্র নির্মাতা যুধাজিৎ সরকারের প্রথম সিনেমা 'খাসি কথা’ এক কথা বলা খাসির কাহিনি যেখানে জবাই যাতে না হতে হয় সে জন্য এই খাসি ফেঁদে বসে এক গল্প।

আর এই সিনেমায় কসাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ।

দুবছর আগে আরও একটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন শাহ। তবে রিভু দাশগুপ্ত পরিচালিত ‘মাইকেল’ নামের সিনেমাটি মুক্তি পায়নি।

ট্রাস্ট অফ ইন্ডিয়াকে তিনি জানান, “অনেকবারই ভেবেছি একটা রোল চেয়ে মানিকদাকে চিঠি লিখব। কিন্তু সাহস হয়নি। এখন আফসোস হয়।”

স্মৃতিকাতর নাসিরুদ্দিন শাহ আরও বলেন সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হওয়ার গল্প, “মানিকদাকে প্রথম দেখি যখন আমার বয়স ২২। ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র ছাত্র ছিলাম তখন। ম্যাক্স মুলার ভবনে বসে বার্গম্যানের ‘সাইলেন্স’ দেখছি। তিনি আমার সামনে বসেছিলেন। সিনেমাটা ঠিকমতো দেখতে পারিনি। 'পথের পাঁচালি’র নির্মাতা সামনের সারিতে বসে থাকলে কি আর সিনেমা দেখা যায়! তাঁকে প্রথম দেখি ১২ বছর বয়সে। তার পাটভাঙা জামা আর টুপি দেখে তাকে পুলিশ ভেবেছিলাম।”