২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালজয়ী গীতাঞ্জলি

‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি যখন নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয় তখন সুইডিশ অ্যাকাডেমি বিস্মিত হয়েছিল। কিন্তু এক সদস্যের জোরালো বক্তব্যের ভিত্তিতে সব সংশয় দূর করে নোবেল পুরস্কার দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তথ্যচিত্রে ‘গীতাঞ্জলি'র প্রকাশ থেকে নোবেল পাওয়া এবং এখনও কবিগুরুর এ সৃষ্টির সময়োপযোগিতা খোঁজার প্রয়াস করেছেন ড. চঞ্চল খান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 01:33 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

ড. চঞ্চল খান এর আগে ‘বাংলাদেশে রবীন্দ্র’ নামে আরও একটি তথ্যচিত্র নির্মাণ করেন হাসিনা আহমেদের সঙ্গে। হাসিনা আহমেদ এবারও তার সঙ্গে কাজ করেছেন সহযোগী পরিচালক হিসেবে।

চন্দনের মতে, “পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন আর পূর্ববাংলার শিলাইদহকে একত্র করেছে ‘গীতাঞ্জলী’।”

তিনি জানান, এই কাব্যগ্রন্থের একটি বড় অংশ লেখা হয়েছে শান্তিনিকেতনে। আর শিলাইদহ দেখেছে এর ইংরেজি অনুবাদকর্মের সূচনা।

তিনি আরও বলেন, “ভব্যিষৎ শিক্ষার্থীদের পাশাপাশি সব বয়সী মানুষের জন্য এসব ঐতিহাসিক তথ্যাবলী ভিজ্যুয়াল মাধ্যমে ধারন করে রাখা প্রয়োজন।” 

তথ্যচিত্রটির জন্য রবীন্দ্র গবেষক, শিল্পী ও শিক্ষাবিদদের সাক্ষাত্কার নিয়েছেন পরিচালক। এদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, ড. হায়াত মামুদ, অধ্যাপক সামসুজ্জামান খান, ড. করুণাময় গোস্বামী, চিত্রলেখা চৌধুরী ও রঞ্জণ বন্দোপাধ্যায়।

তথ্যচিত্র নির্মাণে পরিচালকের সময় লেগেছে এক বছর। এ সময়ে তাকে ঘুরতে হয়েছে লন্ডন, কলকাতা, শান্তিনিকেন ও বাংলাদেশের নানা প্রান্তে। তথ্যচিত্রে গীতাঞ্জলির গানও ব্যবহার করা হয়েছে।

৫০ মিনিটের তথ্যচিত্রটি প্রযোজনা করেছে সৌরলোক বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ।

তথ্যচিত্রটি প্রথম প্রদর্শিত হবে ১৬ মে জাতীয় জাদুঘর মিলনায়তনে।