২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানে ভারতের ফিল্ম গাইড

এবারের কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন ভারতের চলচ্চিত্র বিষয়ক একটি নির্দেশিকার মোড়ক উন্মোচন করা হচ্ছে। ভারতের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের সৌজন্যে এই নির্দেশিকা প্রকাশের প্রধান উদ্দেশ্য ভারতকে চলচ্চিত্র চিত্রায়নের একটি অন্যতম গন্তব্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গণে পরিচিত করে তোলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হাসনাইন মাহমুদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 11:44 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এই নির্দেশিকায় মূলত থাকছে ভারতের চলচ্চিত্র বিষয়ক নীতিমালা এবং বিক্রি ও বিতরণ সংক্রান্ত তথ্য । এছাড়া ভারতের চলচ্চিত্রের ইতিহাস, প্রধান ইন্ডাস্ট্রিগুলোর বর্ণনা, কান উৎসবে আসা সব ভারতীয় চলচ্চিত্র এবং প্রতিনিধিদের বর্ণনা থাকছে । অনেকাংশে এই নির্দেশিকা ব্যবহৃত হবে উৎসবে ইন্ডিয়া প্যাভিলিয়নকে করার জন্য।

ইন্ডিয়া প্যাভিলিয়ন চলচ্চিত্র নির্মাণে আন্তর্জাতিক অংশীদারিত্ব, ভারতে চিত্রায়ন ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভারতীয় সিনেমার বৈচিত্র ও স্বকীয়তাকে তুলে ধরবে।

এবার কানে ভারতের আনুষ্ঠানিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অভিনেতা-নির্মাতা কমল হাসান। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্সের গণমাধ্যম ও বিনোদন কমিটির (সাউথ) চেয়ারম্যান হাসান বলেন, “দক্ষিন ভারতের চলচ্চিত্র অনেক আগে থেকেই কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়ে আসছে। এবার ভারতীয় প্রতিনিধি দলের অংশ হতে পেরে খুবই গর্বিত অনুভব করছি। ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিচিত করার দারুণ সুযোগ এটা”।