‘ড্র্যাগ কুইনে'র ইউরোপ জয়
মুখভর্তি দাড়ি, অথচ পরনে ফ্যাশনেবল ইভনিং গাউন; পায়ে হিল জুতো আর চোখে প্রজাপতির ডানার মতো পাপড়ি- এমন বেশের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় অস্ট্রিয়ার প্রতিযোগী কনচিতা ওয়াস্ট। দর্শক ও বিচারকরদের ভোটে প্রতিযোগিতায় সেরার খেতাবটি অর্জন করে নিয়েছেন এই 'ড্র্যাগ কুইন’ ।
২৫ বছর বয়সী পুরুষ টম নিউউইরথ মঞ্চে হয়ে ওঠেন কনচিতা ওয়াস্ট। শনিবার ডেনমার্ক এর রাজধানী কোপেনহেগেন শেষ আসরে তিনি গান ‘রাইজ লাইক এ ফিনিক্স’ এবং নেদারল্যান্ড ও সুইডেনের প্রতিযোগীদের পেছনে ফেলে পড়ে নেন জয়ের মুকুট।
২০১৩ সালের বিজয়ী ডেনমার্ক এর এমিলি ডে ফরেস্টের কাছ থেকে পুরস্কার গ্রহণের সময় ওয়াস্ট বলেন, “আমার এই অর্জন আমি উৎসর্গ করলাম পৃথিবীর সব শান্তি এবং স্বাধীনতাপ্রিয় মানুষদের উদ্দেশ্যে”।
প্রত্যেকবারের মত এবারও প্রতিযোগিতা নিয়েও কম বিতর্ক হয় নি। রাশিয়ার প্রতিযোগীদের বারবার পড়তে হয় দর্শকদের তোপের মুখে। এছাড়া “ড্র্যাগ কুইন” হিসেবে ওয়াস্ট দর্শকের সহানুভূতি পেয়ে বিজয়ী হয়েছেন বলেও মন্তব্য করেছেন অনেকে।
ইউরোপে সমকামীদের মধ্যে দারুণ জনপ্রিয় এই প্রতিযোগিতার এবারের মূল ভাবনা ছিল ‘বৈশ্বিক সহিষ্ণুতা’। এবারের পতাকাতেও সমকামীদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে ব্যাবহার করা হয় রংধুনুর সাত রং। আর কনচিতা নিজে সমকামী হওয়ায় বাড়তি সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ করেছেন অনেকে।
কিশোর-কিশোরীদের মধ্যে সমকামের ধারণা 'ছড়িয়ে পড়া' রোধে রাশিয়া ও তার পাশ্ববর্তী বেশ কয়েকটি দেশে আইন থাকায় সেই দেশগুলো থেকে ওয়াস্টের পারফর্মেন্স প্রচার না করার কথা বলা হয়েছিল। এ ধরনের ভাবনার কড়া সমালোচনা করে ওয়াস্ট বলেন, “এই বিজয় অবশ্যই সেইসব রাজনীতিবিদদের দেখিয়ে দেওয়ার জন্য উৎসর্গকৃত। আমি তাদের এটাই বলতে চাই, শেষপর্যন্ত ভালোরাই জেতে এবং টিকে থাকে।”
ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিওন। ১৯৫৬ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ইংরেজিতে মৌলিক গান গেয়ে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে হয়। এখন পর্যন্ত সব চেয়ে বেশি বিজয়ের রেকর্ড আয়ারল্যান্ডের ঘরে। এছাড়া ভিন্ন কিছু উপস্থাপনের জন্য সবসময়ই আলোচনায় থাকে এ প্রতিযোগিতাটি।
এবারের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৩৭ টি দেশ। কোপেনহেগেন এর একটি অব্যবহৃত শিপইয়ার্ডকে রূপান্তর করা হয় প্রতিযোগিতার আসরে। প্রতিযোগিতাটির দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয় যথাক্রমে ৬ মে এবং ৮ মে। ফাইনালে অতিথি হিসেবে ছিলেন ডেনমার্ক এ রাজকুমার ফ্রেডারিক এবং তার সহধর্মিণী রাজকুমারী ম্যারি।
শনিবারের চূড়ান্ত পর্ব বিশ্বজুড়ে টিভিতে দেখেছে প্রায় ১৭ কোটি মানুষ। আগামী বছর প্রতিযোগিতাটি আয়োজিত হবে কনচিতা ওয়াস্ট দেশ অস্ট্রিয়ায়।
