একাকী রাজকুমার
কিছুদিনের মধ্যেই ত্রিশের কোঠায় পা দিতে যাওয়া ব্রিটেনের প্রিন্স হ্যারির কাছ থেকে বিয়ের খবরই আশা করেছিলেন সবাই। কিন্তু শোনা গেল প্রেমিকার সঙ্গে তার ২ বছরের সম্পর্ক অন্তের ধ্বনি।
ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি টেলিগ্রাফ বলছে, একজন রাজকুমারের প্রেমিকা হওয়ার চাপ সইতে পারছিলেন না ব্যবসায়ীকন্যা ক্রেসিদা বোনাস। সবসময়ই গণমাধ্যমের দৃষ্টি তার উপর নিবদ্ধ থাকার বিষয়টি মেনে নিতে পারছিলেন না তিনি। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারে মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়ছিল তার জন্য।
লন্ডনের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে সমকালীন নাচ বিষয়ে অধ্যয়ন বোনাস করা অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান। কিন্তু রাজকুমারের সঙ্গে সম্পর্ক তাকে সে পথে এগুতে দেয়নি। এমনকি মডেলিংয়ের বেশ কিছু প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। কারণ তিনি মনে করছিলেন ব্যক্তি বোনাস নয় বরং প্রিন্স হ্যারির প্রেমিকার ব্যাপারে আগ্রহ রয়েছে তাদের।
২০১২ সালে প্রিন্স হ্যারিকে বন্ধু ক্রেসিদা বোনাসের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রিন্সেস ইউজিন।
