মাকে নিয়ে মাধুরির পোস্ট
ফেইসবুকে মায়ের সঙ্গে বিভিন্ন সময়ের ছবির কোলাজ পোস্ট করেছেন মাধুরি দিকশিত।
মাধুরির ‘ভেরিফাইড’ ফেইসবুক পেইজে এক কোটি দশ লাখ লাইকদাতা রয়েছেন।
‘পদ্মশ্রী’ পদকে ভূষিত এই তারকার মা স্নেহলতা দিক্সিত শাস্ত্রীয়সংগীতে প্রশিক্ষিত গায়িকা।
১৯৬৭ সালে মারাঠি দম্পতি শঙ্কর দিকশিত ও স্নেহলতা দিক্সিতের ঘরে জন্ম নেন ছয় ফিল্মফেয়ার জেতা এই নায়িকা। চার ভাই-বোনের মধ্যে মাধুরি কনিষ্ঠা। তাঁর আরও দুটি বোন ও এক ভাই রয়েছে।
১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন এই নক্ষত্র।
