ত্রিশ পেরিয়েও একা
৩৬ বছর বয়সে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী রানি মুখার্জি। কিন্তু হিন্দি সিনেপাড়ায় এমন অনেক নায়িকা রয়েছেন, বয়স ত্রিশ পেরিয়ে গেলেও যারা এখনও খুঁজে পাননি জীবনসঙ্গীকে।
টাবু থেকে শুরু করে প্রিতি জিনটা, উর্মিলা মাতন্ডকার কিংবা হালের প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু ও অমৃতা রাও-- অনেকেই এখনও উপযুক্ত পাত্রের অপেক্ষায়।
ব্রহ্মাণ্ডের সেরা সুন্দরির খেতাব জেতা ৩১ বছর বয়েসী এই অভিনেত্রী বলিউডেও পাকাপাকি আসন গেড়েছেন, গান গেয়ে খ্যাতি পেয়েছেন আন্তর্জাতিকভাবে। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে মডেল হয়েছেন বিশ্বব্যাপী পরিচিত ফ্যাশন ব্র্যান্ড ‘গেস’-এর।
ক্যারিয়ারে সফল এই শিল্পীর নাম জড়িয়েছে অনেকের সঙ্গেই। হারমান বাওয়েজা, রানবির কাপুর এবং সবশেষ শাহিদ কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ সরগরম ছিল গণমাধ্যমগুলো। আকশায় কুমার আর শাহরুখ খানের মতো সুপারস্টারের নামের সঙ্গেও শোনা গেছে পিসির নাম।
‘আন্দাজ’ সিনেমায় প্রথম আকশায়ের সঙ্গে অভিনয় করেন প্রিয়াঙ্কা। এ জুটিকে এরপর দেখা যায় আরও বেশ কয়েকটি সিনেমায়। তবে ২০০৫ সালে ‘ওয়াক্ত’-এ কাজ করার সময় গুঞ্জন ওঠে-- প্রেম চলছে এই দুজনের। এমনকি প্রিয়াঙ্কা এটাও বলেন, বিবাহিত না হলে আকশায়ই হতেন তার স্বপ্নপুরুষ।
এরপর প্রিয়াঙ্কাকে এড়িয়ে যেতে শুরু করেন ‘খিলাড়ি’ কুমার।
একই ঘটনা ঘটেছে শাহরুখ খানের সঙ্গেও। শাহরুখের প্রতি ভালোলাগার কথা গণমাধ্যমে খোলাখুলি বলতে শুরু করেন প্রিয়াঙ্কা। এরপর ‘ডন’ সিরিজের দ্বিতীয় সিনেমায় একসঙ্গে অভিনয় করার সুবাদে বেশ কাছাকাছিই চলে এসেছেন এই জুটি-- এমনটাই গুজব শোনা যায় মুম্বাই চলচ্চিত্রজগতে। তারপরই গৌরি খানের হস্তক্ষেপে প্রিয়াঙ্কা ‘বয়কট’ করেন শাহরুখ।
সম্প্রতি কারান জোহারের অনুষ্ঠান ‘কফি উইথ কারান’-এ প্রিয়াঙ্কা বলেই দিয়েছেন এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়ানোর মতো সময় নেই তার। তাছাড়া সম্পর্ক ভাঙলে ভীষণভাবে ভেঙে পড়েন জানিয়ে সে কষ্টের ভেতর দিয়ে আর যেতে চান না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইতোমধ্যেই অভিনেত্রী বিপাশা বসুকে সঙ্গিনী হিসেবে খুঁজে নিয়েছেন হারমান। অপরদিকে শাহীদের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অভিনেত্রী সোনাকশি সিনহার। তবে কি একাই থেকে যাবেন প্রিয়াঙ্কা?
২০১১ সালে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে আট বছরের প্রেমের ইতি টানেন বিপাশা বসু। দুই বছরের মধ্যেই বিয়ের কাজটা সেরেছেন বিপাশার সাবেক প্রেমিক জন। তবে এখনও ফোটেনি বিপাশার বিয়ের ফুল।
জনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর কয়েক বছর নিজেকে গণমাধ্যম থেকে দূরে রেখেছিলেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি বিপাশা জানিয়েছেন, আবারও প্রেমে পড়েছেন তিনি। নিজের প্রেমের ব্যাপারে সবসময়ই খোলামেলা বিপাশা জানান, অভিনেতা হারমান বাওয়েজার সঙ্গে প্রেম করছেন তিনি।
৩৫ বছরে পা দেওয়া বিপাশা খুব শীঘ্রই সংসার পাতবেন হারমানের সঙ্গে, এমন খবর শোনা গেলেও এখনই এ বিষয়ে মুখ খুলতে রাজি নন এ জুটি।
অভিনেতা কুনাল খেমুর সঙ্গে দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস করছেন সোহা। কিন্তু বিয়ের নেই কোনো লক্ষণ। শোনা যাচ্ছে, মা শর্মিলা ঠাকুর নিয়মিত তাড়া দিচ্ছেন মেয়েকে বিয়ের পিঁড়িতে বসার জন্য। তবে মায়ের কথা রাখবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
দীর্ঘদিন ধরে ভাঙাগড়ার মধ্য দিয়ে ভারতীয় ‘স্কোয়াশ’ খেলোয়াড় ঋত্বিক ভট্টাচার্যর সঙ্গে প্রেমের পথে হাঁটছেন নেহা।
২০১১ সালে তাকে দেখা গেছে ভেনেজুয়েলার নাগরিক জেমস সিলভেস্টারের সঙ্গে।
কিছুদিন পরেই শোনা গেছে, ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নেহা জানিয়েছেন, এখনও নিজের সঙ্গীকে খুঁজে পাননি তিনি।
‘ভিভাহ’-খ্যাত এই অভিনেত্রী কখনও নিজের প্রেমের ব্যাপারে জনসম্মুখে কথা বলেননি। তবে ২০০৮ সালে গুঞ্জন শোনা যায়, পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর গায়ক ফারহান সাইদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অমৃতা। তবে এই প্রেমের বাতি নিভতে সময় লাগেনি।
কয়েক বছর পরে এক প্রবাসী চিকিৎসকের সঙ্গে অমৃতার প্রেমের খবর চাউর হলে অনেকে ধারণা করেছিলেন, হয়ত এবার ভাগ্যের শিকে ছিঁড়বে তার। তবে এখন পর্যন্ত সেই বিশেষ দিনটি আসেনি এই অভিনেত্রী জীবনে।
রাইমা সেন
অভিনেত্রী রাইমা পা দিয়েছেন ৩৪ বছরে, কিন্তু এখনও প্রয়াত ঠাকুরমা সুচিত্রা সেনের শেষ ইচ্ছাপূরণ করতে পারেননি। সুচিত্রা মারা যাবার পর তিনি জানিয়েছিলেন, ঠাকুমার শেষ ইচ্ছা ছিল নাতনিকে বিবাহিত দেখে যাবার।
ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে নাম জুড়েছিল তারও, তবে বিষয়টি স্রেফ গুঞ্জন হিসেবেই উড়িয়ে দেন রাইমা।
২০১২ সালে রাইমা তার এক বন্ধুর সঙ্গে বিয়ের খবর টুইটারে প্রকাশ করেন, তাদের ‘বাগদান’ অনুষ্ঠানের ছবিও পোস্ট করা হয়। কিন্তু পরে বিষয়টিকে শুধুই কৌতুক বলে জানান তিনি। এরপর থেকে এখন পর্যন্ত একাই আছেন এই অভিনেত্রী।
অবিবাহিত ত্রিশোর্ধ নায়িকাদের তালিকায় আছেন আমিশা পাটেল, তানিশাও।
