২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে রবীন্দ্র জন্মজয়ন্তী

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি-বেসরকারি সব টেলিভিশনে থাকছে বিশেষ আয়োজন--

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:50 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

এটিএন বাংলা

সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গল্প গানের আমন্ত্রণে’ সংগীতানুষ্ঠানের বিশেষ পর্ব। অনুষ্ঠানে অংশ নেবেন মিতা হক। সকাল ৯টা ১৫ মিনিটে থাকছে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘মেঘদূত’, ১০টা ৩০ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘তোমার খোলা হাওয়া’, দুপুর ১২টা ১০ মিনিটে নৃত্যাঞ্চলের পরিবেশনায় বিশেষ গীতিনৃত্য ‘রাইকৃষ্ণ পদাবলী’ এবং দুপুর ১টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’। দুপুর ৩টা ১০ মিনিটে দেখানো হবে রবিঠাকুরের ‘দেনা-পাওনা’ উপন্যাস অবলম্বনে টেলিফিল্ম ‘নিরুপমা’। মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শিল্পী ইভা রহমানের পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘মনে কি দ্বিধা’। রাত ৮টায় প্রচারিত হবে রুকসানা কবীর কাকলীর উপস্থাপনা ও পরিচালনা বিশেষ সংগীতানুষ্ঠান ‘গীতি মঞ্জরি’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন শাকিলা জাফর, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, অনিরুদ্ধ সেনগুপ্ত এবং ইভা রহমান। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘মাল্যদান’। চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। রাত ১০টা ৫৮ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ টেলিফিল্ম ‘সদর অন্দর’, চিত্রনাট্য ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে অপি করিম, রওনক হাসান, শ্যামল মওলা প্রমুখ।

চ্যানেল আই

সকাল ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় রান্নার অনুষ্ঠান ‘কবিগুরুর প্রিয় খাবার’।  ১১টা ০৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গন থেকে সরাসরি দেখানো হবে চ্যানেল আই ‘রবীন্দ্র জয়ন্তী মেলা’ ১৪। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘চারুলতা’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে তোমার সুরে সুর মেলাতে। রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান ‘তোমারই মাটির কন্যা’। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে রাজু আলীমের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’। ৯ মে বেলা ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে কবিগুরুর ছোটগল্প ‘ল্যাবরেটরি’ অবলম্বনে টেলিফিল্ম ‘সোহিনী’।

ইটিভি

কাজী জাহিদের পরিচালনায় সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে বিশেষ নাটক ‘রবিবার’। নাটকটিতে অভিনয় করেছেন বিন্দু, রওনক হাসান প্রমুখ। আলভী হায়াত রাজের প্রযোজনায় বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ তথ্যচিত্র ‘ভালবাসি ভালবাসি’। বিকাল ৪টা ৫ মিনিটে রয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘সবারে করি আহবান’। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তোমার অসীম ধারা’। বিকাল ৫টা ৩০ মিনিটে থাকছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। আলভী হায়াত রাজের প্রযোজনায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ তথ্যচিত্র ‘জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি’। রোকেয়া প্রাচী ও সুমনা সোমার যৌথ উস্থাপনায় এবং মরিয়ম মারিয়ার প্রযোজনায় ‘অন্যরকম রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে রাত ৭টা ৫০ মিনিটে। বাবুল আক্তারের প্রযোজনায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মায়াবন বিহারিনী’র প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে। অঞ্জন আইচের পরিচালনায় রাত ১০টা ১০ মিনিটে থাকছে বিশেষ নাটক ‘ক্ষুধিত পাষাণ’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, জয়ন্ত চট্টপাধ্যায় প্রমুখ।

এনটিভি

সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে নাটক ‘বিভা’। সুমন আনোয়ারের নাট্যরূপ ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। দুপুর ১টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’। কৃষ্ণকলি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আলোকধারায় এসো’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন-- মহিউজ্জামান চৌধুরী ময়না, অনিমা রায়, রোকেয়া প্রাচী এবং মাহিদুল ইসলাম।

বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ তথ্যচিত্র ‘স্টোরি অব গীতাঞ্জলি’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘জন্মের প্রথম শুভক্ষণ’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভাস্কর চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং শিরিন ইসলাম।

রাত ৯টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্তর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মীম, মাজনুন মিজান প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘এক ফোঁটা শিশির’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিল্পী তপন মাহমুদ, সাদী মহম্মদ, শামা রহমান, রোকাইয়া হাসিনা নীলি, নন্দিতা ইয়াসমিন, জয়ন্ত চট্টপাধ্যায়, গাজী আব্দুল হাকিম, শারমিন লাকী, মাসকুর এ সাত্তার কলোলা, মুনমুন আহমেদ।

দেশটিভি

রবীন্দ্রনাথের ইউরোপ-দর্শনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিবেদিত গান-কবিতা-পাঠ ও নৃত্যের সমন্বিত অনুষ্ঠান ‘অরূপ তোমার বাণী’। সুমনা সিদ্দিকীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘স্বার্থক জনম’ উপস্থাপনা এবং আবৃত্তি করবেন নিমা রহমান। সংগীত পরিবেশন করবেন মিতা হক এবং মহিউজ্জামান চৌধুরী ময়না।

আরটিভি

রাত ৮টা ২০ মিনিটে দেখান হবে সুমন আনোয়ারের নাট্যরূপ ও পরিচালনায়  বিশেষ নাটক ‘মাল্যদান’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা , আরমান পারভেজ মুরাদ, সাব্বির আহমেদ, বন্যা মির্জা প্রমুখ।

বাংলাভিশন

‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে আসবেন রবীন্দ্রসংগীতশিল্পী ও গবেষক অনিমা রায়। অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ৩০ মিনিটে। রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান ‘স্বপ্নচারিণী’ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রবীন্দ্রনাথের খোঁজে’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, রহমত আলী, মিতা চৌধুরী, চাঁদ প্রবাসী, দিলু প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে।

মাছরাঙা

সকাল ৯টায় প্রচারিত হবে দুই বাংলার শীর্ষ শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীতের আয়োজন ‘বাংলা গানের উৎসব’। সকাল ১০টায় প্রচারিত হবে অঞ্জন আইচের পরিচালনায় নাটক ‘শেষের রাত্রি’। এতে অভিনয় করেছেন সারিকা, পৃথু, ডলি জহুর, লোপা প্রমুখ। সকাল ১১টায় প্রচারিত হবে শামীম আক্তারের প্রযোজনায় প্রামাণ্যচিত্র ‘রবীন্দ্রনাথের মৃণালিনী’। কাদেরী কিবরিয়ার একক সংগীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’ প্রচারিত হবে সকাল ১১টা ৩০ মিনিটে। রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে অনুনাটক ‘দেনা-পাওনা’ প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে। পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। রবীন্দ্রনাথের চিঠি নিয়ে অনুষ্ঠান ‘ইতি রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ছায়ানটের পরিবেশনায় ‘সম্মিলনে রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে দুপুর ১টায়। চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান নিয়ে ‘সিনেটিউন’-এর বিশেষ পর্ব প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। গৌতম কৈরীর  পরিচালনায় নাটক ‘বাঁশি’ প্রচারিত হবে দুপুর ৩টায়। এতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, রাহুল আনন্দ, দিলীপ চক্রবর্তী প্রমুখ। বিকাল ৪টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’। রাত ১২টায় সরাসরি অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’-তে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন নন্দিতা ইয়াসমিন।

চ্যানেল নাইন

রাত ১০টায় বিশেষ নাটক ‘বাঁশি’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে এর চিত্রনাট্য তৈরি করেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছে হিল্লোল, শশী, সাবেরী আলম।

গাজীটিভি

সকাল ৮টা ৩০ মিনিটে  প্রচারিত হবে শহিদুল ইসলাম সজীবের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘গীতমালিকার রবীন্দ্র জয়ন্তী’। বিকেল ৪টা ৩০ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও গল্প নিয়ে সাদী মহাম্মদের উপস্থাপনায় বিশেষ আড্ডা ‘গল্প গানে রবীন্দ্রনাথ’। বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বিশেষ এই সন্ধ্যায়’। এতে কবিগুরু সম্পর্কে আলোচনা করবেন  রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ। সন্ধ্যা ৬ টায় রবীন্দ্রনাথ ঠাকুরের চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ ‘ছায়াছবির গান’। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘স্টোরি অব গীতাঞ্জলি’। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে প্রযোজনায় জাতীয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার পরিবেশিত সংগীতানুষ্ঠান ‘সমুখে শান্তি পারাবার’। 

বৈশাখি টেলিভিশন

সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারিবাড়িতে ৮ মে থেকে তিনদিনের ‘রবীন্দ্র মেলা’র আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান প্রচার করবে বৈশাখিটিভি। ৮ মে সকাল ১০টা থেকে গান পরিবেশন করবেন-- হিমাদ্রি শেখর, ছায়া কর্মকার, তানজিনা তমা। নৃত্য পরিবেশন করবে লিখন ও নাদিয়া। ১০ মে রাত ৮টা থেকে গান পরিবেশন করবেন সাদী মহম্মদ, পাপিয়া সারোয়ার। নৃত্য পরিবেশন করবেন শামিম আরা নীপা ও শিবলি মহম্মদ। রাত ৮টায় প্রচার হবে রওনক হাসানের রচনা ও পরিচালনার টেলিফিল্ম ‘রচি মম ফাল্গুনে’, এতে অভিনয় করেছেন রওনক হাসান ও নুসরাত ইমরোজ তিশা।

এসএটিভি

প্রেমপর্বের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান 'তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ গুলশান ক্লাব, ল্যামডা হল থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ‘সুরের ধারা’, ‘রবিরাগ’। আবৃত্তি পরিবেশন করবেন শিমুল মুস্তাফা, শারমিন লাকী। সংগীত পরিবেশন করবেন পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শাকিলা জাফর, চঞ্চল খান, অনিমা রায়, আজিজুর রহমান তুহিন, নন্দিতা ইয়াসমিন, সেলিনা হুদা।