২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"আমি পান্ডে, তাই এতো হেনস্তা"

নানা বিতর্কের মাধ্যমে 'খ্যাতি' ধরে রাখা ভারতীয় মডেল পুনাম পান্ডে বলেছেন, একজন পান্ডে বলেই তাকে হেনস্তা হতে হয়।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 11:04 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

শনিবার রাতে গাড়িতে 'অসদারচণের' অভিযোগে ২৩ বছর বয়েসী পান্ডেকে মুম্বাইয়ের পুলিশ আটক ও তার ভাষায় "রূঢ়ভাবে" জিজ্ঞাসাবাদ করে।

'তখন সবে রাত সাড়ে দশটা' মেট্রোপলিটন শহরের হিসাবে এটা কোনও লেইট [নাইট] নয়' আর আমি ছিলামও আমার ভাইয়ের সাথে, আপন ভাই আদিত্য পান্ডের সাথে' মদ খাইনি, উল্টোপাল্টা কিছুও করিনি'।

পুনম বলেন, পুলিশ স্বাভাবিক আচরণই করছিল, কিন্তু তার নাম শোনার সঙ্গে সঙ্গেই তেতে ওঠে।

'ঠিক যখন বললাম আমি পুনম পান্ডে, তাদের আচারব্যবহার পাল্টে গেল' তারা আক্রমণাত্মক হয়ে উঠল৤।

'পুলিশ মনে করেছে, আমি যখন পুনম পান্ডে, তাহলে [কিছু একটা করে] তাদের জীবনে উত্তেজনা আনা যাবে' এবং তারা তাদের 'এইট মিনিটস অফ ফেইম' [আট মিনিটের খ্যাতি] অর্জন করতে পেরেছে৤ হঠাৎ তাদের সব চ্যানেলে দেখা যাচ্ছে'।

আধুনিক সমাজের মিডিয়া-নির্ভর খ্যাতির ক্ষণস্থায়ীত্বকে বোঝাতে পপ-আর্ট কিংবদন্তী অ্যান্ডি ওয়ারহল "ফিফটিন মিনিটস অফ ফেইম" বলে একটি অভিব্যক্তি ব্যবহার করেন' তাঁর বাণীটি ছিল এমন: ভবিষ্যতের পৃথিবীদের সবাই বিশ্ববিখ্যাত হবে ' ১৫ মিনিটের জন্য'।

ক্যালেন্ডার গার্ল পান্ডে বলেন, 'আমি মুম্বাইয়ের স্থানীয় প্রশাসনের তালেবানি রূপটা দেখতে পেলাম'

নিজে শালীন জামা পরে ছিলেন দাবি করে পান্ডে বলেন, "এমনকি কলেজের মেয়েরাও এরচেয়ে খোলামেলা শর্টস-টপস পরে ঘুরে বেড়ায়। ধারণা করি লাগামছাড়া পশুর মতো ভাবমুর্তি দাঁড়িয়েছে আমার'।

'আমার ভাই হতবাক হয়ে পড়েছে' আমার পরিবার আমাকে দুষছে'।

উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের পদবী 'পান্ডে' তার নামে থাকাও এই 'হেনস্তা' হওয়ার একটি কারণ বলে মন্তব্য করেন তিনি।

শিবসেনাসহ উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো ধর্মনির্বিশেষে অ-মারাঠিদের, বিশেষত ইউপি-বিহার থেকে আসা নাগরিকদের, মুম্বাইছাড়া করার প্রকাশ্য ও প্রচ্ছন্ন হুমকি দিয়ে আসছে অনেকদিন ধরে।