২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানবির-ক্যাটরিনার ‘হ্যাঁ’

অবশেষে হয়তো নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে যাচ্ছেন রানবির-ক্যাটরিনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 07:42 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

ভারতীয় বার্তা সংস্থা সাহারা সামায় বলছে রানবিরের নতুন বাড়ি কেনা উপলক্ষ্যে দেওয়া পার্টিতে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পরিকল্পনা করছেন এই তারকা জুটি।

মুম্বাইয়ে তিন তলা নিজস্ব অ্যাপার্টমেন্ট কিনেছেন রানবির কাপুর। ধারণা করা হচ্ছে প্রেমিকা ক্যাটরিনা কাইফের বাড়ি আসাটা খুব একটা পছন্দ করছিলেন না বাবা ঋষি কাপুর। তাই নিজস্ব বাসায় ওঠার সিদ্ধান্ত নেন ‘বারফি’ খ্যাত এই অভিনেতা।   

এমনও শোনা যাচ্ছে যে রানবিরের নতুন বাসায় তার সঙ্গেই থাকবেন ‘ধুম’ তারকা।

স্পেনের ইবিৎজায় ছুটি কাটানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই রানবির-ক্যাটরিনার সম্পর্ক আলোচনায় আসে। যদিও সালমান খানের সাবেক প্রেমিকার সঙ্গে অনেক দিন ধরেই প্রেম করছেন রানবির, এমন গুজব পুরো হিন্দি সিনেপাড়ায়।

কারান জোহারের অনুষ্ঠান ‘কফি উইথ কারানে’ ক্যাটরিনাকে ‘ভাবী’ বলে সম্বোধন করেন রানবিরের চাচাতো বোন কারিনা কাপুর। তারপরও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেনি এই জুটি

এর আগে ‘রামলীলা’ তারকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করেছেন এই কাপুর তনয়।