২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বল্ডউইন গ্রেফতার

লাইসেন্স এবং নিবন্ধন স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হবার পরও গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন মার্কিন অভিনেতা স্টিফেন বাল্ডউইন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 06:02 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

মদ্যপান করে গাড়ি চালানো কিংবা গতিসীমা অতিক্রম করার মত কারণে হলিউড তারকাদের গ্রেফতার হবার ঘটনা নতুন নয়। এই তালিকায় এবার যুক্ত হলেন ‘ইউজুয়াল সাসপেক্ট’ খ্যাত অভিনেতা স্টিফেন বল্ডউইন।

২ মে নিউ ইয়র্কের ম্যানহাটানে সুগার হিল এলাকায় নিজের ২০১৩ ফোর্ড এক্সপ্লোরার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বাল্ডউইন। এক পর্যায়ে দায়িত্বরত পুলিশ তার গাড়ির নিবন্ধন স্টিকার দেখে গাড়ি থামানোর নির্দেশ দেন। 

প্রথমে গ্রেফতার করা হলেও লাইসেন্সের জন্য জরিমানা ধার্য করার পর ছেড়ে দেয়া হয় তাকে।

৪৭ বছর বয়সী এই অভিনেতার গ্রেফতার হওয়ার অভিজ্ঞতা প্রথম নয়। এর আগে ২০১২ সালে আইন ভঙ্গ করে ইউ-টার্ন নিয়ে পুলিশের নজরে পড়েছিলেন বল্ডউইন, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য সেদিন থানায় ধরনা দিতে হয়েছিলো তাকে। 

অভিনেতা অ্যালেক বল্ডউইনের ছোট ভাই স্টিফেন হলিউডে পা রাখেন আশির দশকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং পরিচালনাও করেন তিনি।

১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইউজুয়াল সাসপেক্ট’ ছাড়াও ‘থ্রিসাম’ (১৯৯৪), ‘বায়ো-ডোম’ (১৯৯৬)এ অভিনয় করেছেন তিনি।