২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আউটডোরে ‘একাত্তরের ক্ষুদিরাম’ 

সিরাজগঞ্জে আউটডোরের কাজ শেষ হলেই ‘একাত্তরের ক্ষুদিরাম’ সিনেমার শুটিং এর পাট চুকবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:58 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

‘একাত্তরের ক্ষুধিরামে’র শুটিং শুরু হচ্ছে

মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অবদান নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন মঞ্চ ও টেলিভিশন নাটক নির্মাতা, লেখক ও অভিনেতা মান্নান হীরা। ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

তিনি গ্লিটজকে জানান, গল্পের জন্য পুরাতন অবকাঠামোর একটি স্কুলের প্রয়োজন ছিল। সিরাজগঞ্জ শহরেই সেটি পাওয়া যায়। ১৪ মে সেখানে শুটিং এর কাজ শুরু হবে।

নির্মাতার জন্মস্থান সিরাজগঞ্জ। তবে “সিনেমার খাতিরেই সিরাজগঞ্জে শুটিং” বলেন তিনি।

সিনেমার গল্প নিয়ে নির্মাতার মন্তব্য, “মুক্তিযুদ্ধে নানা বয়সের মানুষ নানা ভাবে অংশ নিয়েছে। কেউ সম্মুখযুদ্ধ করেছে, আবার কেউ যুদ্ধ জয়ের জন্য ক্ষেত্র তৈরি করেছে। আমি চলচ্চিত্রের মাধ্যমে শিশু-কিশোরদের ভূমিকা তুলে ধরতে চেয়েছি।”

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে হীরা বলেন, “ক্ষুদিরামের বয়সী ক্লাস সেভেন পড়ুয়া আলাল। যে কিনা ‘প্লে উইদিন প্লে’ অর্থাত্ নাটকের মধ্যে নাটকে অভিনয় করছে। চরিত্রটি কখনো সিনেমার বাস্তবে আবার কখনো সিনেমার নাটকে অভিনয় করে। বেশ কঠিন একটি চরিত্র।”

এ চরিত্রটিতে অভিনয় করছেন স্বচ্ছ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন রুদ্র, শাকিল, মুন্না, অন্তরা, মধুমনি।এছাড়াও আছেন মামুনুর রশীদ, ড.ইনামুল হক, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, মজনু, চিত্রা, ছবি, সাজু আহমেদ, ফিরোজ আল মামুন, জুয়েল মিজি।

এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় ১৫ ফেব্রুয়ারি। একমাস টানা ইনডোর শুটিং হয় সেখানে। এরপর মানিকগঞ্জে আউটডোর শুটিং হয় ২৪ এপ্রিল থেকে।

মান্নান হীরা এর আগে ‘গরম ভাতের গল্প ও ‘একাত্তরের রংপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন।