২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল জ্যাকসনের নতুন সিঙ্গেল!

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কিং অফ পপের নতুন একটি গান, যা রেকর্ড করা হয়েছিল ৩১ বছর আগে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 12:50 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

‘লাভ নেভার ফেল্ট সো গুড’ নামের গানটি  এম জেরই লেখা।

সিএনএন জানায়, ১৯৮৩ সালে কানাডিয়ান গায়ক পল আঙ্কার সঙ্গে মিলে গানটি রেকর্ড করেছিলেন প্রয়াত গায়ক জ্যাকসন। কিন্তু গানটি ভক্তদের কান পযর্ন্ত  পৌঁছায়নি। অবশেষে পহেলা মে আইহার্ট রেডিও মিউজিক অ্যাওয়াডর্সে  গানটি শোনানো হয়। দোসরা মে সকাল থেকে আইটিউনসসহ সব অনলাইন মিউজিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ‘লাভ নেভার ফেল্ট সো গুড’।

গত ৩ দশক ধরে জ্যাকসনের রেকর্ড লেবেল হিসেবে কাজ করা সনির কলাম্বিয়া এপিক রেকর্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘গানটি নতুন এবং এর নিজস্ব আশির দশকীয় ঢংয়ের জাদুকরী সংমিশ্রণ। হালের ডিসকো-সোল সংগীত ধারার সঙ্গে গানটি একদমই সঙ্গতিপূর্ণ’।

‘দিস ইজ ইট’ গানটির উপর কাজ করার সময় এই গানটি নিয়েও কাজ করছিলেন এম জে। 

১৩ মে মুক্তি পাবে জ্যাকসনের নতুন অ্যালবাম ‘এক্সকেইপ’। এটি হবে মৃত্যুর পর প্রকাশিত জ্যাকসনের দ্বিতীয় অ্যালবাম।

চলতি বছরের মার্চে এপিক রেকর্ডস জানায়, এই অ্যালবামে থাকবে অপ্রকাশিত ৮টি গান, যেগুলো  ১৯৮৩ থেকে ১৯৯৯ সালের মধ্যে রেকর্ড করা হয়।

এছাড়াও এই অ্যালবামে থাকবে ‘লাভ নেভার ফেল্ট সো গুড’ গানটির একটি বোনাস সংস্করণ, যেখানে জ্যাকসনের সঙ্গে কণ্ঠ মেলাবেন পপতারকা জাস্টিন টিম্বারলেক।

জ্যাকসন এস্টেইটের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে এপিক রেকর্ডস, যার আওতায় চার দশক ধরে করা এম জের অসংখ্য রেকর্ডিং যাচাই করে অ্যালবাম বের করতে পারবে তারা। 

২০০৯ সালের ৫ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মাইকেল জ্যাকসন, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।