২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যাশোক কাটাতে বিয়ে? 

প্রেম করছেন ১৮ বছর ধরে৤ হঠাত্‌ই প্রেমিকা  জান ম্যারিনের সঙ্গে আংটি বদল করলেন আইরিশ রকার বব গেলডফ।   

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 04:21 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

ফরাসি অভিনেত্রী ম্যারিনকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাওয়ার প্রস্তাবটি গেলডফ দিয়েছেন মেয়ে পিচেস গেলডফের শেষকৃত্যে।

৭  এপ্রিল মৃত অবস্থায় পাওয়া যায় ২৫ বছর বয়সীপিচেসকে৤ তদন্তে বেরিয়ে আসে অতিরিক্তি হেরোইন সেবন মৃত্যুর কারণ হতে পারে। ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয় এই মডেল ও টিভি ব্যক্তিত্বের শেষকৃত্য।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলকে ম্যারিনের বন্ধু জেরি হল বলেছেন, ‘বব বিয়ের প্রস্তাব দেওয়ায় জান খুবই খুশি৤ তারা দুজনই খুব খারাপ সময় পার করছেন। তাদের আশা, এই বিয়ে পরিবারে ইতিবাচক পরিবর্তন আনবে। '

১৯৮৬ সালে গেলডফ বিয়ে করেন ব্রিটিশ উপস্থাপিকা পাওলা ইয়েটসকে। দশ বছর পর বিচ্ছেদ হয় তাদের৤ এর চার বছর পর ২০০০ সালে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে মারা যান ইয়েটস।

ইয়টেসের সঙ্গে তিন সন্তান রয়েছে গেলডফের৤ সাবেক স্ত্রীর আরেক সন্তান টাইগার লিলিকেও দত্তক নিয়েছেনে গেলডফ।

সত্তর ও আশির দশকে আইরিশ নিউ ওয়েভ ব্যান্ড ‘দ্য বুমটাউনর্ র‍্য্যাটস’ এর প্রধান গায়ক হিসেবে পরিচিতি পান গেলডফ। এখন যুক্ত আছেন নানা জনসেবামূলক কাজে।

অপরদিক ফরাসি সিনেমার পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন জান ম্যারিন। ১৯৯৫ সালে মেল গিবসনের বিপরীতে ‘দ্য ব্রেভহাট‍র্’ এ এবং ২০০২ সালে ‘পজেশন’ গিনেথ পালট্রোর পাশাপাশি অভিনয় করেছেন তিনি।